প্রধান সূচি

পিরোজপুর জেলায় ১৪টি সততা স্টোর চালু হয়েছে

স্টাফ রিপোর্টার :

তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরী তথা ছাত্র-ছাত্রীদের মাঝে সততা দৃঢ়ভাবে প্রোথিত করার লক্ষে নৈতিকতা শিক্ষা ও চর্চার জন্য পিরোজপুর জেলায় ১৪টি বিদ্যালয়ে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের এ কর্মসূচি পিরোজপুর জেলার সর্বশেষ সততা স্টোরটি গতকাল শনিবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হলো। জাকজমক পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পিরোজপুরের জেলা প্রশাসক গতকাল দুপুরে বিদ্যালয় ভবনে এ সততা স্টোরের দ্বরোদ্ঘাটন করেন।

স্কুলের একটি সুসজ্জিত কক্ষে এই ব্যাতিক্রমী স্টোরটি চালু করা হয়। যেখানে বাজার মূল্যের সমান খাত, কলম, পেন্সিল, রং পেন্সিল, রবার, লজেন্স, চিপস, বিস্কুট ইত্যাদি পাওয়া যাবে। স্টোরে প্রবেশের সময় ছাত্ররা রেজিষ্ট্রারে নাম, শ্রেনি ও রোল লিখবে। পণ্যের মূল্য তালিকা দেখে জিনিস ক্রয় করে সমপরিমান দাম একটি খামে ভরে রক্ষিত ক্যাশ বাক্সে ফেলবে। একটি কমিটির মাধ্যমে দুদক কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী সততা স্টোর পরিচালিত হবে।

গত ছয় মাসে পিরোজপুর জেলা শহরে দু’টি এবং ছয়টি উপজেলায় আরও ১২টি এ সততা স্টোর চালু হলো। সর্বশেষ পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় চালুকৃত এ সততা স্টোরের উদ্বোধন ও পরিচালনা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাঝির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, বিশেষ অতিথি জেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সেখ সাইদুর রহমান, মূখ্য আলোচক সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম, সদস্য মাওলান আব্দুল মতিন, সদস্য সিকদার চাঁন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, শিক্ষক ও সততা সংঘের পরমর্শক কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সততা সংঘের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্র মো. তাহমিদ আল মাহবুব খান এলিন এবং ৮ম শ্রেনির ছাত্র নাসিফ জাহাঙ্গীর।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠা ও নৈতিকতা চর্চার জন্য বিদ্যালয়ে সততা স্টোর চালু দুর্নীতি দমন কমিশনের একটি সময়োপযোগী কর্মসূচি। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এ উদ্যোগটি বিশেষ অবদান রাখবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial