প্রধান সূচি

Saturday, September 23rd, 2017

 

পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরের দলীয় কার্যালয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আজিম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশ। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ সিকদার, যুবলীগ নেতা জিয়াউল আহসান, সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সাবেক ভিপি ফয়সাল মাহবুব শুভ, সাবেক জি.এস মেজবাউদ্দিন সাবু, আলাউদ্দিন খান, ওয়াহিদ মান্নান উজ্জল, সুমন মজুমদার, বায়জিদবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলায় ১৪টি সততা স্টোর চালু হয়েছে

স্টাফ রিপোর্টার : তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরী তথা ছাত্র-ছাত্রীদের মাঝে সততা দৃঢ়ভাবে প্রোথিত করার লক্ষে নৈতিকতা শিক্ষা ও চর্চার জন্য পিরোজপুর জেলায় ১৪টি বিদ্যালয়ে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এ কর্মসূচি পিরোজপুর জেলার সর্বশেষ সততা স্টোরটি গতকাল শনিবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হলো। জাকজমক পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পিরোজপুরের জেলা প্রশাসক গতকাল দুপুরে বিদ্যালয় ভবনে এ সততা স্টোরের দ্বরোদ্ঘাটন করেন। স্কুলের একটি সুসজ্জিত কক্ষে এই ব্যাতিক্রমী স্টোরটি চালু করা হয়। যেখানে বাজার মূল্যের সমান খাত, কলম, পেন্সিল,বিস্তারিত পড়ুন


রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে সূর্যোদয় গ্রন্থাগারের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রোহিঙ্গাদের উপর হামলা-হত্যা-দেশ ত্যাগে বাধ্যকরার প্রতিবাদে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় গ্রন্থাগার। শনিবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম সেন্টু, সহ-সভাপতি কাজী এনামূল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনর  রশিদ প্রিন্স, মোঃ শামীম খাঁন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, সূর্যোদয় গ্রন্থাগারের পাঠক সদস্য মোঃ জাহিদুর রহমান, মোঃ জুবায়ের আল মামুন প্রমুখ। সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলামান বন্ধে জাতি সংঘের দৃষ্টি আকর্ষণ ও ওং সাং সুচির নোবেল পুরষ্কার বাতিলের দাবি জানান।


কেজিতে ৩শ টাকা কম, রপ্তানিতে মন্দা

বাগেরহাটে গলদা চিংড়ির দাম কমে যাওয়ায় বিপাকে ৪৩ হাজার চাষি

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট থেকে : বাগেরহাটে সাদা সোনাখ্যাত গলদা চিংড়ির দাম কেজিতে ৩শ টাকার বেশি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার ৪৩ হাজার চিংড়ি চাষি। আর এ খাতের সংশ্লিষ্টরা বলছেন আমদানিকারক দেশগুলোয় অর্থনৈতিক মন্দার কারণেই এ অবস্থার জন্য দায়ী। এদিকে গলদা চিংড়ির দাম কমে যাওয়া অন্যদিকে কিছুদিন আগে অতিবৃষ্টিতে চিংড়ি ঘের ভেসে যাওয়ার কারনে চড়ম হতাশায় ভুগছেন চাষিরা। অনেকেই চাষি আবার ব্যাংক, এনজিও ও মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিয়ে চিংড়ি ঘের করেছিলেন। এখন সব মিলিয়ে জেলার চিংড়ি চাষিরা দিশেহারা হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানাযায়, বাজারে গলদা চিংড়ির দাম কেজিতে ৩০০বিস্তারিত পড়ুন


বাগেরহাটে মানবাধিকার সুরক্ষায়করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) বাগেরহাট জেলা কমিটি আয়োজনে ‘সংখ্যালঘুদের মানবাধিকার, আইনগত ভিত্তি এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা শারির ও কেএেসকেএস এর সহয়োগিতায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা তথ্য অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দীন। জেলা সুনাম কমিটির সভাপতি মুখার্জী রবীন্দ্রনাথের সভাপতিত্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন


শেখ হেলালের জনসভায় বোমা হামলা

বাগেরহাটে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : ২০০১ সালের ২৩ সেপ্টম্বর বঙ্গবন্ধু ভ্রাতুষপুত্র শেখ হেলালের জনসভায় বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার বিকালে শহরের রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রেল রোড বাদল চত্বরে বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এসময় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কবিস্তারিত পড়ুন


জেলা পরিষদ সদস্যের কার্যালয় উদ্বোধনকালে শেখ হারুনুর রশিদ

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, আওয়ামীলীগ গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন। এজন্য আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। সব ধর্মের মানুষ স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করেন। প্রধানমন্ত্রী ও দলীয় নেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেই দেশের অভ্যন্তরীন সকল ক্ষেত্রে যেমন সফলতা এসেছে তেমনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জ্বল করেছেন। সাম্প্রতিক সময়ে মায়ানমার থেকে আসা লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্তবিস্তারিত পড়ুন


কাউখালীতে ভাসমান নৌকায় প্রতিবন্ধী শিশুদের ব্যাতিক্রমী চিত্রাংকন প্রতিযোগীতা

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে উপজেলার সন্ধ্যা নদীর পাড়ে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত প্রতিবন্ধী শিশুদের নিয়ে নদীতে ভাসমান নৌকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সুবিধা বঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা ষাটোর্ধ্ব আঃ লতিফ খসরু এই প্রতিযোগিতার আয়োজন করেন। কাঙ্খিত নদী কেমন হওয়া উচিত তা রং তুলিতে ফুটিয়ে তোলে ক্ষুদে আঁকিয়েরা। এইসব শিশুদের বসবাস উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আমরাজুড়ী আবাসনে। আবাসনে বসবাসরত চার বাক প্রতিবন্ধির মা মনজিলা ভাসমান নৌকায় সমবেত শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধীকারীবিস্তারিত পড়ুন


অন্যরকম দুর্গোৎসব!

মঠবাড়িয়ার রাজদীপ ভবনে ৪০টি প্রতিমার পুজা

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : ‘দুষ্টের দমন শিষ্টের পালন’ অর্থাৎ সকল অশুভ শক্তির নির্মূল করার জন্যই পৃথিবীতে প্রতিবছর দেবী দুর্গার আগমন ঘটে। এ বছর দেবী দুর্গা আসছেন নৌকায় চড়ে, ফিরে যাবেন ঘোড়ার পিঠে। ১৯ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে এই দুর্গোৎসবের সূচনা হয়েছে। পূজা চলবে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মঠবাড়িয়ার সর্ববৃহৎ দূর্গা পূজা হিসেবে ইতিমধ্যে নাম ছড়িয়ে পড়েছে গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী হালদার বাড়ির রাজদীপ ভবনের। সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে প্রায় এক একর জমি জুড়ে  বসানো হয়েছে বিভিন্ন দেব-দেবীর মূর্তি। এ মন্ডপে দেব-দেবীর বিভিন্ন মূর্তি দিয়ে চার হাজার বছর পুরানো পৌরাণিক কাহিনীকে তুলেবিস্তারিত পড়ুন


রবিবার সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর ১৮তম মৃত্যু বাষির্কী

মঠবাড়িয়া প্রতিনিধি : দৈনিক ইত্তেফাক এর মঠবাড়িয়া সংবাদদাতা ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা গোলাম ফারুক বাচ্চু’র রবিবার ১৮তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ও মরহুমের থানাপাড়াস্থ বাসভবনে রবিবার সন্ধ্যায় স্মরণসভা, কোরানখানী ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial