পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরের দলীয় কার্যালয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আজিম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশ।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ সিকদার, যুবলীগ নেতা জিয়াউল আহসান, সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সাবেক ভিপি ফয়সাল মাহবুব শুভ, সাবেক জি.এস মেজবাউদ্দিন সাবু, আলাউদ্দিন খান, ওয়াহিদ মান্নান উজ্জল, সুমন মজুমদার, বায়জিদ আহসান, ইসতিয়াক সজল, রুম্মন মল্লিক, জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করেন রাসেল পারভেজ।
সভার শুরুতে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আজিমকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু এবং স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ সিকদার ফুলেল শুভেচ্ছা জানান।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আজিম তার বক্তৃতায় বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আন্তরিকতায় দেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যে উন্নয়ন কার্যক্রম চলছে নেতাকর্মীরা এ উন্নয়নের বার্তা জনগনের কাছে পৌছে দিবে। অপর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে শেখ হাসিনার প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় জেলা সদর, বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
