প্রধান সূচি

মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক সালমা রহমান হ্যাপী || পেলেন ফুলেল শুভেচ্ছা : দিলেন মেধাবী রিমাকে আর্থিক সহায়তা

দিপঙ্কর মাতা মিন্টু :
পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীকে বরিশাল বিভাগীয় সংগঠকের দায়িত্ব দেয়ায় তাকে জেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জেলা শাখার ভারপ্রাপ্ত সভানেত্রী মাতোয়ারা বেগম টুলিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে মহিলা পরিষদের জেলা শাখার অস্থায়ী কার্যালয় তার হাতে এ ফুলের শুভেচ্ছা তুলে দেন।
এ অনুষ্ঠানের পরে জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী পিরোজপুরের দরিদ্র পরিবারের সন্তান জান্নাতুল ফেরদাউস রিমাকে আর্থিক সহায়তা তুলে দেন। জান্নাতুল ফেরদাউস রিমা সম্প্রতি চীনে পড়াশুনোর সুযোগ পাওয়ার পরেও আর্থিক অনটনের কারনে তার চীনে উচ্চশিক্ষার জন্য যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। এ কারনে তাকে এ আর্থিক সহায়তা তুলে দেন মহিলা পরিষদের এ জনবান্ধব নেত্রী। পাশাপাশি তিনি এ অনুষ্ঠানে মেধাবী ছাত্রী রিমাকে সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। জান্নাতুল ফেরদাউস রিমা মহিলা পরিষদের এ সহযোগিতা পাবার পরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভানেত্রী মাতোয়ারা বেগম টুলি সালমা রহমান হ্যাপীকে বরিশাল বিভাগীয় সংগঠকের দায়িত্ব দেয়ায় বংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সালমা রহমান হ্যাপী তার বক্তব্যে বলেন, তাকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সংগঠনের নেতৃবৃন্দ আরো উৎসাহিত করলো। তিনি বলেন, সংগঠনের সবাই তাকে সর্বদা সহযোগিতা করে আসছে। তাদের আন্তরিক সহযোগিতার কারনে তিনি মহিলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করেতে পেরেছেন। আগামীতেও তাদের এ সহযোগিতা অব্যহত থাকলে তার উপর অর্পিত নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial