Tuesday, September 19th, 2017
মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক সালমা রহমান হ্যাপী || পেলেন ফুলেল শুভেচ্ছা : দিলেন মেধাবী রিমাকে আর্থিক সহায়তা
দিপঙ্কর মাতা মিন্টু : পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীকে বরিশাল বিভাগীয় সংগঠকের দায়িত্ব দেয়ায় তাকে জেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জেলা শাখার ভারপ্রাপ্ত সভানেত্রী মাতোয়ারা বেগম টুলিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে মহিলা পরিষদের জেলা শাখার অস্থায়ী কার্যালয় তার হাতে এ ফুলের শুভেচ্ছা তুলে দেন। এ অনুষ্ঠানের পরে জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী পিরোজপুরের দরিদ্র পরিবারের সন্তান জান্নাতুল ফেরদাউস রিমাকে আর্থিক সহায়তা তুলে দেন। জান্নাতুল ফেরদাউস রিমা সম্প্রতি চীনে পড়াশুনোর সুযোগ পাওয়ার পরেও আর্থিক অনটনের কারনে তার চীনে উচ্চশিক্ষার জন্যবিস্তারিত পড়ুন
দূর্গা পুজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গা পুজা সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য আজ মঙ্গলবার পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, পুজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন পুজা মন্ডপ কমিটির কর্মকর্তাবৃন্দ যোগদেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল আহসান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ প্রমুখবিস্তারিত পড়ুন
ঠোঁট দেখে চেনা যাবে কে কেমন
কন্ঠ ডেস্ক : চোখে চোখে যত কথাই হোক না কেন, ঠোঁটই নাকি মানুষ বোঝার আসল চাবিকাঠি! হ্যাঁ, ঠোঁট দেখেই নাকি বোঝা যায় মানুষটি কোনো সম্পর্কে আছেন, না-কি তিনি একাকিত্বের সাথে জীবন কাটাচ্ছেন। কীভাবে বুঝবেন? জেনে নিন সহজ সরল উপায়- কোনও ব্যক্তির উপর, নিচ দুই ঠোঁটই যদি পাতলা এবং সরু হয়, বুঝবেন তিনি কোনও সম্পর্কে নেই। একাকিত্বই তার জীবনের সঙ্গী এবং অবশ্যই মনে রাখবেন এই ধরনের মানুষ একা থাকতেই পছন্দ করেন। যাদের ঠোঁট সুন্দর, তারা ভীষণ ভালো কথা বলেন। একই সাথে জেনে রাখুন, সুন্দর ঠোঁটের মালিক যারা, তাঁরা জন্মগত সৃজনশীল। এইবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অনিমেষ ডাকুয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে অনিমেষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অনিমেষের বাড়ি সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে মেয়েটিকে বাড়ির উঠান থেকে ডেকে নিয়ে প্রতিবেশী অনিমেষ তার ঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে অনিমেষ পর্ণো ছবি দেখিয়ে বিবস্ত্র করে। এ সময় শিশুটিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে অনিমেষ ঘরের পিছনের দরজা দিয়ে মেয়েটিকে বের করে দেয়। পরে মেয়েটি এ ঘটনা তার মাকেবিস্তারিত পড়ুন
জমি-জমা বিরোধে প্রতিপক্ষের হামলা || মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাসহ একই পরিবারের তিনজন আহত
মঠবাড়িয়া প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধা কাজেম আলী (৭৪) বাদী হয়ে ৬ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, ছোট পাতাকাটা গ্রামের মুক্তিযোদ্ধা কাজেম আলীর সাথে একই বাড়ির মৃত নাজেম আলীর ছেলে সোবাহান হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ সোবাহান বিভিন্ন সময়ে ওই মুক্তিযোদ্ধার ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ব্র্যাকের এডভোকেসি কর্মশালা
মঠবাড়িয়া প্রতিনিধি : ওয়াটার স্যানিটেশন এ্যান্ড হাইজিন কর্মসূচি’র আওতায় মঙ্গলবার সকালে মঠবাড়িয়া পৌরসভার মিলনায়তনে ব্র্যাকের এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্যানিটেশন ও ওয়ারটার বিষয়ক সচিত্র প্রতিবেদন প্রদর্শিত হয়। শেষে পৌর প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক অনিল চন্দ্র রায়, পৌর কাউন্সিলর কাজী ইমদাদুল হক কামাল, মতিউর রহমান মিলন, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুনীল কুমার রায়, পৌরসভা কোস্টাল টাউন প্রোগ্রামার এসকে আলী হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কামাল আহমেদ, পৌরবাসিন্দা ইউসুফ আলী প্রমুখ।
কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কচাঁ নদীর বিভিন্ন এলাকা থেকে দেড় লাখ টাকার মূল্যের প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে সন্ধ্যা ও কচাঁ নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার ফনি ভুষন পাল, নৌ-পুলিশ ফাড়ির ইন-চার্জ মোঃ আসাদুজ্জামান হারুন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী জেলা আহবায়ক, এইচ.এম. আসলাম সানি, যুগ্ম আহবায়ক সুজন কৃষ্ণ বৈরাগী, সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়ের মাঝি, যুগ্ম আহবায়ক বিচিত্র সূতর, সদর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রমী হালদার, সিপন চন্দ্র হালদার, প্রশান্ত অধিকারী, সুমন বড়াল। বক্তারা ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০১৫ এর নতুন গেজেট ও পরিপত্র অনুযায়ী দ্রুত ও একক নিয়োগেরবিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় উপজেলা শুমারি কমিটির সভা
টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ (এনএইচডি) শুমারি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মাদ উল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিয়াজ মোহাম্মাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহাসিন রেজা, সমাজসেবা কর্মকর্তা সাজিদুল হক, উপজেলা পরিসংখ্যান অফিসার ফনি ভূষান পাল, ডিইও গাজী সালাউদ্দিন প্রমূখ।
পাইকগাছায় জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা || ইউপি সদস্যসহ আসামী ১০ : আটক ১
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা, শ্লীলতাহানী ও বঙ্গবন্ধু এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করার অভিযোগে ইউপি সদস্যসহ ১০ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মাহমুদকাঠী বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে নোয়াকাঠী গ্রামের রশিদ গোলদারের ছেলে ইউপি সদস্য রাজিব গোলদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে নাহার আক্তার ইতোপূর্বে গত ১৭ আগস্ট রাজিব গোলদারের বিরুদ্ধে থানায় জিডি করেন।বিস্তারিত পড়ুন
