প্রধান সূচি

Tuesday, September 19th, 2017

 

মোল্লারহাটে নদীতে ডুবে শিশু’র মৃত্যু

এস এম আহসানুল হাসান (উৎস) : বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আঠারোবাকি নদীতে ডুবে আবির নামে ৮ বছরের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামের কামরুল মুন্সি’র ছেলে। জানা গেছে, বন্ধুদের সাথে খেলতে গিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটি নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় শতাধিক যুবক নদীতে নেমে প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial