প্রধান সূচি

বেসরকারি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর জেলার ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী জেলা আহবায়ক, এইচ.এম. আসলাম সানি, যুগ্ম আহবায়ক সুজন কৃষ্ণ বৈরাগী, সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়ের মাঝি, যুগ্ম আহবায়ক বিচিত্র সূতর, সদর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রমী হালদার, সিপন চন্দ্র হালদার, প্রশান্ত অধিকারী, সুমন বড়াল।

বক্তারা ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০১৫ এর নতুন গেজেট ও পরিপত্র অনুযায়ী দ্রুত ও একক নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial