প্রধান সূচি

মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক হলেন সালমা রহমান হ্যাপী

ষ্টাফ রিপোর্টার :
বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীকে বরিশাল বিভাগের বিভাগীয় সংগঠক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম ও যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্ত স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, বাংলাদেশ মহিলা পরিষদের দ্বাদশ সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কাজকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে জেলা শাখাগুলোকে ১০টি বিভাগে ভাগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভায় বরিশাল বিভাগের বিভাগীয় সংগঠক হিসেবে পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীকে নির্বাচিত করা হয়।
সালমা রহমান হ্যাপী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, জেলা শাখার পাশাপাশি বিভাগীয় সংগঠক হিসেবে অন্যান্য জেলা শাখার কার্যক্রমকে গতিশীল করার লক্ষে কাজ করে যাব এবং নারী আন্দোলনকে আরো বেগবান করতে সচেষ্ট থাকবো। এজন্য তিনি সংগঠনসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial