Sunday, September 17th, 2017
মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক হলেন সালমা রহমান হ্যাপী
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীকে বরিশাল বিভাগের বিভাগীয় সংগঠক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম ও যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্ত স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, বাংলাদেশ মহিলা পরিষদের দ্বাদশ সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কাজকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে জেলা শাখাগুলোকে ১০টি বিভাগে ভাগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভায় বরিশাল বিভাগেরবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মঠবাড়িয়া প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, গণধর্ষণ, লুন্ঠন, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে জেলার মঠবাড়িয়ায় রবিবার আসর নামাজবাদ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ভবন সম্মুখ সড়কে জমইয়াতে হিযবুল্লাহের ব্যানারে শত শত মুসল্লী ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। শেষে বিক্ষোভ সমাবেশে জমইয়াতুল হিযবুল্লাহের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু সালেহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ছিদ্দিকুর রহমান, মমিনিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওহিদুজ্জামান শাহ জাহান, দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহ জালাল, জমইয়াতে হিজবুল্লাহ নেতা মাওলানা আব্দুল ওহাব, মাওলানা আবু তৈয়ববিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে তথ্যচিত্র প্রদশর্নী
কাউখালী প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালা উদ্যোগে রবিবার উপজেলা সড়কে সপ্তাহব্যাপী এ তথ্যচিত্রের আয়োজন করা হয়। তথ্যচিত্রের আয়োজক তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিয়ানমারের হত্যাযজ্ঞের ছবি ও প্রতিবেদন নিয়ে তৈরি করেছেন একটি তথ্য বোর্ড। সেখানে স্থান পেয়েছে মিয়ানমারের হত্যাযজ্ঞের ৫০টি তথ্য চিত্রের পাশাপাশি বোর্ডে লেখা ঝঞঙচ কখওঘএ মিয়ানমার ও বন্ধ করো এই বর্বরোচিত এই হত্যা যজ্ঞ। দর্শনার্থীরা অনেকেই রোহিঙ্গা মুসলমানের ওপর মিয়ানমারের নির্মম অত্যাচারের চিত্র দেখে চোখের জল ফেলতে দেখা যায়।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে আ’লীগ নেতা ও কলেজ হিসাব রক্ষককে যুবলীগ সাধারণ সম্পাদকের হুমকি
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইন্দুরকানী কলেজের হিসাব রক্ষককে হাত-পা ভেঙ্গে ও কেটে টুকরা টুকরা করার হুমকি দিয়েছে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও হিসাব রক্ষক মোঃ তোবারেক আলী সিকদার হুমকিদাতা যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ তোবারেক আলী সিকদারকে বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় তার দোকানে গিয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার হুমকি দেয় যে, আমার লোকজন দিয়ে হাত-পা ভেঙ্গেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতির শোক সভা
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় রবিবার বিকেলে স্থানীয় তাফসির ময়দানে উপজেলা বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে মরহুম ছোবাহান বাবুর্চির মৃত্যুতে শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, কাউন্সিলর আঃ জালাল সিকদার, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান গোলাম কবির জাফরান জোমাদ্দার, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আঃ ছালাম খোন্দকার, বাবুর্চি শ্রমজীবি সমবায় সমিতির সদস্যবৃন্দ,বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আঃজলিল।
পিরোজপুরে অপহরণ মামলায় ৪ জনের সাজা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে নারী ও শিশু অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সাজা দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিরোজপুরের ২নং আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর এলাকার ধীরেন দাসের ছেলে বিকাশ দাস (২২), একই এলাকার রমীকান্ত মৃধার ছেলে বিকাশ মৃধা (২০), গৌরাঙ্গ মিস্ত্রীর ছেলে ব্রজ মিস্ত্রী (১৮) এবং ওয়াসিম কুমার মন্ডল। মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৫ আগস্ট ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অষ্টম শ্রেনির (১৩) এক স্কুলবিস্তারিত পড়ুন
একই মাঠে দুই পক্ষ খেলা আহ্বান ।। ইন্দুরকানীতে খেলার মাঠে ১৪৪ ধারা জারি
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে একই মাঠে দুই গ্রুপ খেলা আহ্বান করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রবিবার বিকেলে উপজেলার ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোষেরহাট তরুন সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ৪ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। এই খেলার আয়োজনে ছিল পিরোজপুর-১ আসনের সংসদ ও জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের সমর্থক উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের সভাপতি মোঃ তোবারেক আলী হাওলাদার। এদিকে এর একদিন আগে পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেকের অনুসারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঘোষেরহাটবিস্তারিত পড়ুন
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন ও বিক্ষোভ
স্বরূপকাঠী প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও তাদের দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আহ্বানে যুব ও ছাত্র হিযবুল্লাহ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। সকালে জগন্নাথকাঠি বন্দর জামে মসজিদ চত্বরে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে হিযবুল্লাহর নেতৃবৃন্দসহ সদস্যরা জমায়েত হতে থাকে। কেন্দ্রীয় ছাত্র হিযবুল্লাহর ব্যানারে আয়োজিত ছারছীনা মাদ্রাসার কয়েক হাজার ছাত্র মিছিল করে ওই সমাবেশে একত্রিত হয়ে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের দু’ধারে দীর্ঘ লাইন জুড়ে মানববন্ধনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় দুই মেডিকেল অফিসারের যোগদান
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেশিয়া পদে যোগদান করেছেন ডাঃ সাদিয়া আফরিন লোপা। তিনি এর আগে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ডাঃ লোপা খুলনা সদরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক ও রওশানারা সিদ্দিকের মেয়ে। তিনি ২০১৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিসিএস ৩৪তম ব্যাচে মেডিকেল অফিসার হিসেবে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর সরকারী চাকুরিতে যোগদান করেন। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একমাত্র মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন ডাঃবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা মুসলমান নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার : মিয়ানমারে আরাকা রাজ্যে সরকারি বাহিনী ও ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, খুন, ধর্ষণ ও বসতভিটা জ্বালিয়ে পুড়িয়ে দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখা। আজ রবিবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের জেলা সভাপতি এ্যাডভোকেট এম এ জব্বাবের পরিচালনায় মসজিদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শেহাব উদ্দিন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,বিস্তারিত পড়ুন
