Sunday, September 17th, 2017
মঠবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে আজ রবিবার সকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রিপন কাজীকে (৪২) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে দেশী তৈরি একটি এলজি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রিপন কাজী উপজেলার গুলিসাখালী ইউনিয়নের লক্ষণা গ্রামের মতিউর রহমান কাজীর ছেলে। থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে ডাকাত রিপন কাজী তার লক্ষণা গ্রামের বাড়ি থেকে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেল যোগে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোতালেব নামের এক মোটর সাইকেল ড্রাইভার তার চলাফেরার গতিবিস্তারিত পড়ুন
চালিতাখালীতে গৃহবধূ ধর্ষন ।। হুমকির মুখে ধর্ষনের স্বীকার পরিবার
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার পাশ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চালিতাখালী গ্রামের গৃহবধু ধর্ষনের ঘটনার এক মাস অতিবাহিত হলেও কোন আসামীকে আটক করতে পারেনি থানা পুলিশ। উল্টো আসামী পক্ষের লোকজনের হুমকির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশকে বারবার জানালেও তারা রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ ধর্ষনের শিকার পরিবারটির। উল্টো পুলিশের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে ওই পরিবার। এমনকি টাকা নাদিলে মামলা ভিন্ন দিকে প্রবাহিত করবে বলেও হুমকি দেয় তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন। বরিবার সকালে কচুয়ায় উপস্থিত সংবাদকর্মীদের এমনই অভিযোগ করেন ওই পরিবারটি। মামলারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে আশালতা ক্লিনিকে চলছে কার্যক্রম
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার আশালতা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে সকল কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েক মাস আগে পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ। নির্দেশনা উপেক্ষার বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ অস্বীকার করলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সূত্রমতে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারের মধ্যবর্তী স্থানে সরুগলির মধ্যে যেনতেন একটি দ্বিতল ভবনে পরিচালিত হয়ে আসছে আশালতা ক্লিনিকের কার্যক্রম। ক্লিনিকের রেজি নং থাকলেও নেইবিস্তারিত পড়ুন
