আলম সভাপতি : নকীব সম্পাদক || জেলা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে মোঃ আতাউর রহমান সেখ আলমকে সভাপতি ও গোলাম মাওলা নকীবকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।
পিরোজপুর জেলা শহরসহ জেলার ৭ উপজেলার কয়েক হাজার ব্যবসায়ী সম্মেলনে অংশ গ্রহণ করেন।
Please follow and like us:
« হোগলাপাশা আশ্রায়ন প্রকল্প বেসরকারী প্রাথমিক বিদ্যালয় দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের ব্যবসায়ীরা হালাল ভাবে ব্যবসা করে …. হাবিবুর রহমান মালেক »
