Saturday, September 16th, 2017
পিরোজপুরের ব্যবসায়ীরা হালাল ভাবে ব্যবসা করে …. হাবিবুর রহমান মালেক
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক বলেছেন, পিরোজপুরের ব্যবসায়ীরা অসৎভাবে কোন ব্যবসা করে না। তারা নিজেদের চালনা খাটিয়ে, শ্রম দিয়ে হালাল ভাবে ব্যবসা করে খাচ্ছে। প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে মেয়র বলেন, প্রশাসনের লোকজন বিভিন্ন সময়ে হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করে চলছে। তবে এসব মোবাইল কোর্ট পরিচালনা না করে প্রশাসন যদি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সচেতন করতে পারেন। শনিবার স্থানীয় টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এবিস্তারিত পড়ুন
আলম সভাপতি : নকীব সম্পাদক || জেলা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে মোঃ আতাউর রহমান সেখ আলমকে সভাপতি ও গোলাম মাওলা নকীবকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। পিরোজপুর জেলা শহরসহ জেলার ৭ উপজেলার কয়েক হাজার ব্যবসায়ী সম্মেলনে অংশ গ্রহণ করেন।
হোগলাপাশা আশ্রায়ন প্রকল্প বেসরকারী প্রাথমিক বিদ্যালয় দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে
শহীদুল ইসলাম : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় হোগলাপাশা ইউনিয়নে ভূমিহীন ৬০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে হোগলাপাশা আশ্রায়ন প্রকল্পে। পুনর্বাসিত পরিবারগুলোর খেটে খাওয়া মানুষের দিন কাটে অভাব অনটনে। তাই তাদের শিশুদের লেখাপড়া করানোর ইচ্ছা ও সামর্থ কোনটিই ছিলনা। দরিদ্র পরিবারের কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে হোগলাপাশা ইউনিয়নের কয়েকজন শিক্ষিত তরুন তরুনীর উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে হোগলাপাশা আশ্রায়ন প্রকল্প বেসরকারী প্রাথমিক বিদ্যালটি গড়ে উঠে। এর ফলে দেশে শিক্ষা সম্প্রসারণ কর্মসূচীতে সহায়ক ভূমিকা রেখেছে বলে শিক্ষানুরাগী, সচেতন নাগরিক সমাজ মনে করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে মোড়েলগঞ্জবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় নৌ এ্যাম্বুলেন্সের উদ্ধোধন
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ার ভিটাবাড়িয়ায় কঁচা নদী সংলগ্ন জেলে পাড়াসহ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পেতে সড়ক পথে উপজেলা হাসপাতালে বা কমিউনিটি ক্লিনিকে যেতে অনেক সময় লেগে যায়। তাই অতি দ্রুত সময়ে ওই সকল এলাকার নি¤œ আয়ের রোগিদের কম সময়ে হাসপাতালে পৌঁছানোর জন্য এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভান্ডারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এবং নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে স্থানীয় থানা ঘাটে বৃহস্পতিবার দুপুরে জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু একটি নৌ এ্যাম্বুলেন্সের উদ্ধোধন করেন। পরে এটি তত্ত্বাবধানের জন্য ভিটাবাড়িয়ার ইউপি সদস্য মোঃ নাজমুল আলম রাজু গাজীরবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
কন্ঠ ডেস্ক : ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের মামলায় সদর উপজেলার চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার পরমহল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন পার্শ্ববর্তী চাঁনবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। পড়ানোর সুযোগে প্রায়ই তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতেন। গত ১৮ আগস্টবিস্তারিত পড়ুন
কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে সংসদ … সুজন
কন্ঠ ডেস্ক : জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত “সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয় : ভোটার তালিকার সঠিকতা নিশ্চিতকরণ, সীমানা পুননির্ধারণ, ভোটারদের তথ্যভিত্তিক ক্ষমতায়ন, নির্বাচনী ব্যয় হ্রাস ও নিয়ন্ত্রণ” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যয়ের বৈধসীমা ক্রমাগত বেড়েই চলেছে। বিগত কমিশন এ ব্যয়সীমা ১৫ লাখ থেকে ২৫ লাখ টাকা করেছে। ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার থাকলেও প্রতিনিধি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আর জাতীয় সংসদ পরিণত হয়েছে কোটিপতিদেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জেলের লাশ উদ্ধার
মঠবাড়িয়া প্রতিনিধি : নিখোঁজের একদিন পর উপকূলীয় মঠবাড়িয়ার বলেশ্বর নদী থেকে শুক্রবার রাতে হত দরিদ্র জেলে বিমল দর্জির (৫৭) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বিমল দর্জি উপজেলার কচুবাড়িয়া গ্রামের মৃত গোপাল দর্জির পুত্র। থানা পুলিশ শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কচুবাড়িয়া বেড়িবাধের বাসিন্দা দরিদ্র বিমল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় বাড়ির নিকটবর্তী বলেশ্বর নদীতে এলাকাবাসী লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। নিহতের ছেলে বিটুল দর্জি (১৮) জানান, বাবার কোন শত্রু ছিল না। তবেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দু’জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার মাগুরা দেলুটি গ্রামের রহমত শেখের ছেলে মুজিবর শেখ গংদের সাথে একই এলাকার স্বপন অভিজিৎ গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার বিকেল ৫ টার দিকে প্রতিপক্ষ স্বপন গংদের লোকজন মুজিবর গংদের ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরের জমিতে জোরপূর্বক ধান রোপনবিস্তারিত পড়ুন
পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা শুক্রবার বিকেলে ইউনিয়ন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সভাপতি বাবু লাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম। পুলোকেশ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা শেখ আতাউর রহমান, অহেদুজ্জামান মোড়ল, প্রণব কান্তি মন্ডল, সুকুমার বিশ্বাস, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, রাজিব গোলদার, গাজী মিজানুর রহমান, সঞ্জয় মজুমদার, রাধিকা গোলদার, সাবেক ইউপিবিস্তারিত পড়ুন
পরিবেশ সুরক্ষায় ওজোন স্তর সুরক্ষা জরুরী
॥ প্রকাশ ঘোষ বিধান ॥ পৃথিবীর বায়ুমন্ডলের উপরি ভাগে ওজোন স্তর অবস্থিত। ভূ-পৃষ্টের উপরি ভাগের ২০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ওজোন স্তর বিস্তৃত। ওজোন হলো তীব্র গন্ধযুক্ত হালকা নীল বর্ণের গ্যাসীয় পদার্থ। এটি একটি অস্থায়ী গ্যাস। এর সামগ্রীক স্ট্রটোস্ফিয়ারকে ওজোন স্তর বলা হয়। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ওজোনস্তর আটকে রেখে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে আসছে। কিন্তু প্রযুক্তি ও শিল্প উন্নয়নের সাথে সাথে মানুষের অসচেতন কর্মকান্ডে ক্ষতিকর গ্যাস বায়ুমন্ডলে নিঃসরণের কারণে ওজোন স্তর ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে। ১৯৭৪ সালে বৈজ্ঞানিক গবেষণায় জানাযায়, বায়ুমন্ডলে ক্রমাগত ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি গ্যাস বৃদ্ধির ফলেবিস্তারিত পড়ুন
