Saturday, September 16th, 2017
ইন্দুরকানীতে হত্যা মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এনজিও কর্মী হত্যাসহ ৭ মামলার আসামী মানিককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ইন্দুরকানী থানার এসআই আর. এম. জাকির হোসেন, এএসআই কামাল হোসেন ও মাহাবুবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উমেদপুর গ্রামের মৃত চিত্ত তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী মানিক তালুকদার (৪৫)কে ১০৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা ও মাদকসহ ৬টি এবং পিরোজপুর সদর থানায় ১টি মাদক দ্রব্যের মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আটক মানিক দীর্ঘদিন ধরে ইন্দুরকানী,বিস্তারিত পড়ুন
কাউখালীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং
কন্ঠ ডেস্ক : জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের নিমিত্তে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের” লক্ষে কাউখালী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. আহসান কবীর এবং জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক। কাউখালী প্রেসক্লাবের সভপতি রিয়াদ মাহমুদ। ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ট্রাক-বাসের সংঘর্ষ ॥ নিহত ২
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের সাথে বনফুল পরিবহন নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১৬ জন। শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মোতাহার (৫০), আসাদ (৫৫), মিরাজ (১৮), লুৎফুন্নেছা (৫০), তানিয়া (৭), বেল্লাল (২৫), ফাতেমা (৪৮), রহিমা (৪৫), হিরা (১৬) ও রোকসানার (৩৫) অবস্থা গুরুতর। আহত আসাদ পিরোজপুরের বাসিন্দা। এছাড়া হতাহতদেরবিস্তারিত পড়ুন
