প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

রুকাইয়া আক্তার হ্যাপী :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে পিরোজপুর এলজিইডি অফিস মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল থেকে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বিশেষ অতিথি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী’র সমন্বয়ে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial