Tuesday, September 12th, 2017
পাইকগাছায় সরকারি শিক্ষকদের ৭ দফা দাবীতে কর্মসূচি
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার উদ্যোগে সরকারী শিক্ষকদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে পাক্ষিক কর্মসূচি শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সরকারি শিক্ষকদের ১৯৯৭ হতে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের বকেয়া প্রথম ও দ্বিতীয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড, প্রথম শ্রেণির গেজেটেড পদ মর্যাদা ও জেলা শিক্ষা অফিসার পদে প্রমোশনসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে সারাদেশে ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাক্ষিক কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ৭ দফা দাবী সম্বলিত ব্যানার নিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পাইকগাছাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ
রুকাইয়া আক্তার হ্যাপী : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে পিরোজপুর এলজিইডি অফিস মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল থেকে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বিশেষ অতিথি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী’র সমন্বয়ে কর্মশালায় প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
পাইকগাছায় দো-ফসলি আমের ভাল ফলন হয়েছে ॥ আম দেখতে উৎসুক জনতার ভীড়
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : পাইকগাছায় বারোমাসি জাতের আম ভাল ফলন হয়েছে। অসময়ের আম দেখতে ভাল লাগে। গাছে পল্ববে পল্ববে আম ঝুলছে। অসময়ের আম দেখতে কৌতহলী মানুষরা ভীড় করছে। পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আকতারুল গাজীর আম বাগানে দো-ফসলি জাতের আম ধরেছে। বাগানে প্রায় ১৫টি ১০ থেকে ১৫ ফুট উচু গাছ রয়েছে। দোÑফসলি জাতের আমের সব ডালে একই সময় মুকুল বের হয় না। মৌসুমে যে সকল ডালে আম ধরে অসময়ে সে ডালে আমের ফলন হয় না। অর্থাৎ মাঘ-ফাল্গুনে মৌসুমে মুকুল ধরে, আর আষাঢ়-শ্রাবণে নতুন করে মুকুল বের হয় দো-ফসলি জাতের। যাবিস্তারিত পড়ুন
শ্রেণীকক্ষ সংকটে পরিত্যক্ত ভবনে পাঠদান
চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চরম আতঙ্কে
প্রদীপ মণ্ডল, চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে শ্রেণীকক্ষের সংকটে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করানো হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি ভবন পরিত্যক্ত ও ২৪ টি ভবন জরাজীর্ণ ঘোষণা করা হলেও শ্রেণী কক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ এ সকল ভবনে শিক্ষার্থীরা ক্লাশ করছে। ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা চরম ঝুঁকিতে রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি ভবন পরিত্যক্ত ও ২৪ টি জরাজীর্ণ হয়ে পড়েছে। এ সমস্ত স্কুলের ভবনগুলো ইতোপূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণীবিস্তারিত পড়ুন
