রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদানের দাবীতে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু সভাপত্বিতে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, ছাত্রদলের সাগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূইয়া, বিএনপি নেতা ফকির তহিদুল ইসলাম, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, অধ্যাপক ইসমাইল হোসেন, সৈয়দ আসাফুদৌলা জুয়েল, যুবদল নেতা জাহিদুল ইসলাম শান্ত, মোঃ শরিফুল ইসলাম, মির্জা শামিম, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যাযঞ্জ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।
