বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় কামরুল শেখ (২৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেল পোনে ৪ টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লারহাট উপজেলার সাগর ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। কামরুল উপজেলার গাংনি গ্রামের বেলায়েত শেখের ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মোল্লারহাটের গাংনি গ্রাম থেকে মোল্লারহাট সদরে আসছিল ইজিবাইকটি। আসার পথে মহাসড়কে ওঠার সময় একটি সবজি বোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক কামরুল মারা যায়। ইজিবাইকে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুই জনকে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় একজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« গজালিয়া উদয়ন সংঘের পুরস্কার বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগ »
