Monday, September 4th, 2017
উপকূল বন্ধু’ উপাধি পেলেন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু
পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশে প্রথম সমগ্র উপকূল নিয়ে গণমাধ্যমে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ “উপকূল বন্ধু” উপাধি পেলেন উপকূল সাংবাদিকতার পথিকৃত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সোমবার সন্ধ্যায় “উপকূল বন্ধু” উপাধি খচিত সম্মানার বিশেষ স্মারকটি তার হাতে তুলে দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন। রামগতির বিবিরহাটের অনুষ্ঠিত ঈদ মিলন মেলা ও গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানে রামগতি-কমলনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম এ সম্মাননা প্রদান করে। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর বাড়ি উপকূলীয় জেলা বরগুনায়। এর আগেও তিনি আরো প্রায় ১৫টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার লাভ করেন। এ সময় রামগতি-কমলনগরেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগ
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগ করেছে প্রতিপক্ষরা। জানা যায়, উপজেলার চর গাজীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাহাদুর খানের ছেলে ঢাকায় কর্মরত এপিবিএন এর এএসআই মোঃ মাহাতাব উদ্দিন খান কোরবানীর ঈদের ছুটিতে বাড়িতে এসে তার দুই বোন নাজমা ও ফাতেমাকে নিয়ে রবিবার বিকেলে একই গ্রামের মোতালেব খানের উপর হামলা চালায়। এসময় মাহাতাব উদ্দিন দাও দিয়ে মোতালেব খানকে কোপ দিলে সে সরে যাওয়ায় ঘরের বেড়ায় কোপ লাগে এবং সে প্রাণে রক্ষা পায়। এ ঘটনায় মোতালেব খান গত সোমবার ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করলেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় কামরুল শেখ (২৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেল পোনে ৪ টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লারহাট উপজেলার সাগর ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। কামরুল উপজেলার গাংনি গ্রামের বেলায়েত শেখের ছেলে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মোল্লারহাটের গাংনি গ্রাম থেকে মোল্লারহাট সদরে আসছিল ইজিবাইকটি। আসার পথে মহাসড়কে ওঠার সময় একটি সবজি বোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক কামরুল মারা যায়। ইজিবাইকে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।বিস্তারিত পড়ুন
গজালিয়া উদয়ন সংঘের পুরস্কার বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গজালিয়া উদয়ন সংঘ আয়োজিত ৪ দিনব্যাপী ইনডোর গেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উদয়ন সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত ব্রীজ, দাবা ও কেরাম (একক ও দ্বৈত) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গজালিয়া উদয়ন সংঘের সভাপতি বি.এম. আনিছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘের সদস্য ও আওয়ামী লী নেতা জি.এম. ইকরামুল ইসলাম, ইউপি সদস্য এম. এম. মশিউর রহমান রাজু, সংঘের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, মঞ্জুরুল ইসলাম, শেখ সোহাগ হোসেন, এমএম ফিরোজ আহম্মেদ, এমএম রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
