প্রধান সূচি

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ শিকদার (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় মটর সাইকেলের অপর অরোহী মিরাজের বন্ধু রাসেল শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত রাসেলকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈদের দিন শনিবার রাত ৯ টার দিকে কচুয়া-গজালিয়া আঞ্চলিক সড়কের মঘিয়া কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মিরাজ কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামের মৃত আশরাফ শিককদারের ছেলে। সে ঈদের ছুটিতে বাড়ি এসেছিল। সে খুলনা জেলা পুলিশে কর্মরত ছিল বলে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। আহত রাসেল একই উপজেলার চরটেংরাখালী গ্রামের সরোয়ার শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, দেপাড়া বাজার থেকে মটরসাইকেল যোগে কচুয়া আসছিলেন মিরাজ ও রাসেল। আসার পথে খলিসাখালি নামক স্থানে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকৎসক মিরাজকে মৃত ঘোষনা করেন। আর রাসেলকে হাসপাতালে ভর্তি করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial