Sunday, September 3rd, 2017
কচুয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ শিকদার (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় মটর সাইকেলের অপর অরোহী মিরাজের বন্ধু রাসেল শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত রাসেলকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈদের দিন শনিবার রাত ৯ টার দিকে কচুয়া-গজালিয়া আঞ্চলিক সড়কের মঘিয়া কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মিরাজ কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামের মৃত আশরাফ শিককদারের ছেলে। সে ঈদের ছুটিতে বাড়ি এসেছিল। সে খুলনা জেলা পুলিশে কর্মরত ছিল বলে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। আহত রাসেল একই উপজেলারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শানার্থীদের ভিড়
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ঈদের দিন বিকেলে বৃষ্টিতে খানজাহানের মাজার ও ষাটগম্বুজ মসজিদসহ পর্যাটনস্পটগুলোতে বেড়াতে আশা দর্শানার্থীদের দেখা না গেলেও ঈদুল আজাহার দ্বিতীয় ও তৃতীয় দিন জেলার বিনোদন কেন্দ্রসহ ঐতিহাসিক স্থানগুলোতে পর্যাটক ও দর্শানার্থীদের উপছে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ, হযরত খানজাহান (রহঃ) এর মাজার, দড়াটানা নদী তীরের বাগেরহাট পৌরপার্ক, মুনিগঞ্জ সেতু, সুন্দরবন রিসোর্ট, চন্দ্র মহলসহ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছিল সব বয়সীদের। আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, প্রিয়জনের সাথে ঘুরে বেড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন সবাই। ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মিলে উদযাপনবিস্তারিত পড়ুন
