প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :
ষোড়শ সংশোধনী অবৈধ রায়ের পর্যবেক্ষনে এবং সংরক্ষিত নারী সাংসদদের প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট শরীফা খানম, যুগ্ম সম্পাদীকা রিনা তালুকদার, মহিলা লীগ নেত্রী বেবি মোরশেদা খানম।
মানববন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
