প্রধান সূচি

Tuesday, August 29th, 2017

 

অদম্য মেধাবীকে সহযোগিতার আহবান

কন্ঠ ডেস্ক : প্রবাদ আছে ‘জ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও।’ আর এ প্রবাদ বাক্যের কথা সত্য হতে চলছে পিরোজপুরের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস রিমা’র জীবনে ! তবে একথা কি নিজের জীবনে বাস্তবরূপ দিতে পারবে ইজি বাইক চালক পিরোজপুর শহরের শিকারপুর এলাকার বাসিন্দা সৈয়দ কামরুজ্জামান স্বপনের কন্যা জান্নাতুল ফেরদৌস রিমা ? কেননা চীনে গিয়ে লেখাপড়ায় কিছুটা বাদ সেধেছে অর্থ। পিরোজপুর পলিটেকনিক ইনিষ্টিটিউট থেকে পাস করার পর চীনের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ শিক্ষা লাভের জন্য বৃত্তিসহ ভর্তির আবেদন করেছিল রিমা। ভাগ্যক্রমে সেখানে পড়ার সুযোগ সে পেয়ে যায়। কিন্তু বাঁধা হয়েবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীর শীর্ষ মাদক ব্যাবসায়ী মামুন শেখকে পাটিকেলবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার বিকেলে গুয়ারেখা এলাকা থেকে পুলিশের এএসআই হুমায়ুন কবির ও অবুল কালাম ধাওয়া করে তাকে গ্রেফতার করে। মামুন শেখ স্বরূপাকাঠী উপজেলার দক্ষিন পশ্চিমাঞ্চল, নাজিরপুর, পিরোজপুর, বাগেরহাট অঞ্চলের মাদক ব্যবসায়ীদের অন্যতম গড ফাদার। তার বিরুদ্ধে ইয়াবা, গাজা মাদকসহ একাধিক অভিযোগ ও গ্রেফতারী পরওয়ানা থাকা সত্বেও রাজনৈতিক ছত্রছায়ায় বহাল তাবিয়তে এতদিন ঘুরে বেড়িয়েছে। এক সময় স্থানীয় এমপির কাছের লোক হিসেবে পরিচিত এক আওয়ামী লীগ নেতার সাথে ঘনিষ্ঠতার কারণে মামুন ছিল ধরা ছোঁয়ার বাইরে।  


মঠবাড়িয়ায় কে.এম. লতীফ ইনষ্টিটিউশন জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী কে. এম. লতীফ ইনষ্টিটিউশন জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্কুলের সামনে থেকে তুষখালী সড়কের যানচলাচল বন্ধ রেখে প্রায় দুই কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে শহীদ মিনার সম্মুখ সড়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সদস্য সালাহ উদ্দিন ফারুক, প্রাক্তন সদস্য হারুন অর রসিদ, শিক্ষকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় কোরবানির গরুর হাটে উপচেপড়া ভিড়

শংকর জিৎ সমাদ্দার : দক্ষিণাঞ্চলের মধ্যে সব চেয়ে বড় গরুর হাট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ভান্ডারিয়ায় সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিন হাট বসে। কোরবানীকে সামনে রেখে ভান্ডারিয়া বন্দরের পোনা নদী সংলগ্ন এ গরুর হাটে  মঙ্গলবার হাটের দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত মার্কেট হতে ধাওয়া ইউনিয়নের ফুলতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার দুই পার্শ্বে বিক্রেতারা কোরবানীর পশু গরু ও ছাগল নিয়ে বসেছে বিক্রির জন্য। আর তা কিনতে ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পাশ্ববর্তী কাউখালী, ইন্দুরকানী, রাজাপুর, কাঠালিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটাসহ পিরোজপুর, ঝালকাঠীর বিভিন্ন উপজেলার ক্রেতাদের উপচেপড়া ভিড়বিস্তারিত পড়ুন


কাউখালীতে মসজিদে চুরি !

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলা শহরের দক্ষিন বাজার এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে মঙ্গলবার সকালে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই মসজিদের ভেতর থেকে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের একটি আইপিএস নিয়ে যায়। মসজিদের পেস ইমাম মাওলানা ওমর ফারুক জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে কে বা কাহারা মসজিদে ঢুকে বিদ্যুৎ সংযোগ কেটে আইপিএসটি চুরি করে নিয়ে যায়। মসজিদ থেকে আইপিএস চুরি হবার ঘটনা শুনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরি হবার ঘটনা কাউখালী থানা পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে বলে জানা গেছে।


কাউখালীতে পশুর হাটে দাম বেশী ॥ কেনাবেচা কম

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে পশুর হাটগুলো জমে উঠেছে। দিন যতই এগিয়ে আসছে, ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও বাড়ছে হাটগুলোতে। তবে দাম বেশি হওয়ায় বেচাকেনা কম। কোরবানির বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। মঙ্গলবার শিয়ালকাঠী চৌরাস্তা এবং সোমবার সরকারী বালক বিদ্যালয় মাঠ এলাকায় বসা গরুর হাটে গিয়ে দেখা যায়, হাটে বিপুল সংখ্যক কোরবানির গরু, ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতায় ভরে উঠেছে গোটা হাট। বেচা হচ্ছে তুলনামূলক কম। গত বছরের থেকে এবার গরু-ছাগলের দাম বেশি। গত বছর কোরবানির যে গরু ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই ধরনের গরু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০বিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, এসআই আবু সাঈদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, জোয়াদুর রসুল বাবু, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফরবিস্তারিত পড়ুন


ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিশার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

পাইকগাছা প্রতিনিধি : ব্লাড ক্যান্সারে আক্রান্ত পাইকগাছার মেধাবী শিক্ষার্থী নওশীন আক্তার তিশা বাঁচতে চায়। সে উপজেলার লস্কর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। অনেক বড় স্বপ্ন নিয়ে লেখাপড়ায় সফলতার পরিচয় দেয় তিশা। জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং সমাপনিতে সে বৃত্তি লাভ করে। তিশা ভবিষ্যতে মানুষের মত মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। লেখাপড়ায় সে সফল হলেও জীবন যুদ্ধে আজ হারতে বসেছে। তার সব স্বপ্নের বড় বাঁধা হয়ে দাড়িয়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। সে দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছে। বর্তমানে তিশা জাতীয় ক্যান্সারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে

প্রকাশ ঘোষ বিধান : পাইকগাছায় কোরবানীর পশুর হাটগুলো জমে উঠেছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু থাকলেও কয়েকদিন আগেও হাট গুলোতে ক্রেতা সংকট দেখা যায়। তবে মঙ্গলবার থেকে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। এবছর কোরবানীর পশুর ক্ষেত্রে দেশীয় জাতের মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ঔষধ দিয়ে মোটাতাজা করা গরুর চাহিদা কম। এ কারণে কিছুটা বিপাকে পড়েছে উন্নত জাতের মোটা তাজা করণ খামারীরা। উল্লেখ্য, উপজেলার চাঁদখালী ও কাশিমনগর দুটি স্থায়ী এবং গদাইপুর হাট, জিরোপয়েন্ট ও বাঁকা বাজারে ৩টি অস্থায়ীসহ মোট ৫টি পশু হাট রয়েছে। আসন্ন পবিত্রবিস্তারিত পড়ুন


প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : ষোড়শ সংশোধনী অবৈধ রায়ের পর্যবেক্ষনে এবং সংরক্ষিত নারী সাংসদদের প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট শরীফা খানম, যুগ্মবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial