Tuesday, August 29th, 2017
কচুয়ায় বাবা ছেলে আটক
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ভাংচুর ও লুটপাটের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার যশোরদি এলাকা থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হল যশোরদি গ্রামের আবুয়াল দিদারের ছেলে জামাল দিদার (৪৮) ও তার ছেলে সাদিকুল দিদার (২৫)। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, সোমবার সকালে যশোরদি গ্রামের মৃত রহিম উদ্দিন তালুকদারের ছেলে মোস্তফা তালুকদারের বসত বাড়ীতে জামাল দিদারের নেতৃত্বে তার ছেলে সাদিকুল দিদার ও তার সহযোগীরা হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ওইদিন বিকেলে মোস্তফা তালুকদার বাদী হয়ে থানায় মামলা করলে থানা পুলিশবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কে.বি. ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক হরষিৎ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগরেহাট কে.বি. ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য শেখ এন্তÍাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা। এসময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সুফল কান্তি পাল, সহকারী শিক্ষক গৌরাঙ্গ প্রসাদ মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ নূরুন্নাহার, অরুনীমা বিশ্বাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সঞ্জয় কুমার পাল, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারীবিস্তারিত পড়ুন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরিশাল অফিস : জেলার মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে আরিফা (২) নামে এক শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আরিফা ওই গ্রামের হুমায়ুন কবির মোল্লার মেয়ে। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান পিরোজপুর কন্ঠকে জানান, উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে আরিফার বাড়ির পাশেই একটি ডোবা ছিলো। ওই ডোবার ধারেই আরিফা খেলতে গিয়ে সেখানে পড়ে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে আজ মঙ্গলবার সকালে বজ্রপাতে মো. নাসীর খান(৩৫) ও মো. জাহাঙ্গীর খান (৪৫) নামের দুই কৃষক ঘটনাস্থলেই মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই কৃষক ইকড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আতরখালী গ্রামের একটি মাঠে বর্তমান আমন মৌসুমে ধানের চারা রোপন করতে ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ঘটনাস্থলেই মারা যায়। স্বজনরা বজ্রপাতের খবর পেয়ে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসার পথে স্থানীয় ইকড়ি বাজারের এমাদুল ডাক্তারের ফার্মেসী পর্যন্ত নিয়ে আসলে সেখানের ডাক্তার দু জনকেই মৃত অবস্থায় পান। তখন স্বজনরা তাদের লাশ বাড়িতেবিস্তারিত পড়ুন
