প্রধান সূচি

পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, এসআই আবু সাঈদ।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, জোয়াদুর রসুল বাবু, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, শিক্ষক খালেকুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন, ইমদাদুল হক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দাউদ শরীফ।

সভায় ঈদ উপলক্ষে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়কের উপর বাস রাখা নিষিদ্ধ, শিশুদের দিয়ে পশু জবাই ও চামড়া সংগ্রহ বন্ধ, শিববাটি থেকে আলমতলা পর্যন্ত পুলিশের টহল ব্যবস্থা জোরদার, শিল্পকলা একাডেমীর উপর কতিপয় যুবকদের জীম কার্যক্রম বন্ধ, কলেজ ক্যাম্পাসে বহিরাগত যুবকদের অবাধ প্রবেশ ও মাদক দ্রব্য সেবন বন্ধ, উন্মুক্ত স্থানে কারেন্ট জাল বিক্রয় নিষিদ্ধ, মাদক ও জুয়া বন্ধসহ সবধরণের নৌযান নিবন্ধনের আওতায় আনার লক্ষে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial