বাগেরহাটে মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে বাগেরহাটে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমন্বয় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করাসহ প্রাইভেট ও কোচিং বানিজ্য বন্ধের উপর গুরুত্ব আরোপ করাহয় এই সমাবেশ থেকে। সেই সাথে বিভিন্ন বই কোম্পানীর নিম্নমানের নোট গাইড শিক্ষর্থীদের কিনতে বাধ্যকরা হয় এটা বন্ধের দাবী জানান শিক্ষার্থী ও অবিভাবকেরা। এছাড়া বক্তারা শিক্ষকদের প্রতি আহবান জানান বিদ্যালয়ের ক্লাশ টাইমে নামে, বেনামে, স্বনামে কোচিং বন্ধের আহবান জানান অন্যথায় এই সকল কোচিং সেন্টার ও নোট গাইডের বিরুদ্ধে আইন প্রয়োগ করার হুশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসন। শুক্রবার বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও উন্নয়ন) মোঃ মামুন উল হাসান জেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জ্ঞান রঞ্জন চক্রবর্ত্তী, ডাঃ প্রদীপ কুমার বকসী, অভিভাবক সদস্য সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, শিক্ষার্থী, শিক্ষক প্রতিনিধি, লাভলী বেগম, এসএম এ সোহেল, শিক্ষার্থী মোঃ ফাহিম হোসেন, নুসরাত সুলতানা, মরিয়ম সুলতানা প্রমুখ।
