Friday, August 25th, 2017
উমিদপুর খাল থেকে শিশুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা একলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার উমিদপুর খাল থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। শিশুটির আনুমানিক বয়স ৫ থেকে ৬ বছর হলেও তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি থানা পুলিশ। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে শংকরপাশা ইউনিয়নের দফাদার আসাদুজ্জামান জানান শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার উমিদপুর খালে কচুরিপানার ভিতরে একটি শিশুর লাশ ভাসছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করলেও এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ আয়ুর্বেদ মেডিকেল এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে বাংলাদেম আয়ুর্বেদ মেডিকেল এসোসিয়েশনের পিরোজপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পাড়েরহাট রোডে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় এসোসিয়েশনের সকল সদস্যদের আইডি বিতরণ করেছেন প্রধান অতিথি পিরোজপুর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন শেখ। বাংলাদেশ আয়ুর্বেদ মেডিকেল এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান কবিরাজ মোঃ আঃ হালিম খলিখার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশন বরিশাল বিভাগীয় চেয়ারম্যান কবিরাজ মোঃ আঃ হাই মিয়া, বরিশাল বিভাগীয় মহাসচিব কবিরাজ মোঃ নুরুল ইসলাম খান, বরিশাল জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবিরাজ মোঃ আলমগীর মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
নিখোঁজের ২দিন পর জেলের লাশ উদ্ধার
ভাণ্ডারিয়া প্রতিনিধি : জেলার কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২দিন পর জেলে শামীম এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেলিখালী সংলগ্ন কচাঁ নদীর মোহনায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় ভাণ্ডারিয়ার জেলেরা। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার জানান ৫/৬টি ট্রলার নিয়ে তারা নদীতে খোঁজার সময় কচাঁ নদীর মোহনায় অপর এক জেলে একটি ভাসমান লাশ দেখতে তাদেরকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং বিকেল ৪টায় জানাজা নামাজে শেষে স্থানীয় একটি মসজিদ সংলগ্ন কবরস্থানে শামীমের দাফন করা হয়। এদিকে নিখোঁজের পরবিস্তারিত পড়ুন
এ্যাডভোকেট সোবাহান সেলিমের রাস্ট্রীয় মর্যাদায় দাফন
ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সোবাহান সেলিম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাস্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ভাণ্ডারিয়া পৌর শহরের সাবেক গার্মেন্টস ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক আঃ মন্নান বিশ্বাস বাদশা (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা জানাজাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে একশ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে ১শ পিচ ইয়াবাসহ মিলটন দাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কৌড়িখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তা হতে তাকে ওই ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। ইয়াবা বিক্রেতা মিলটন দাস উপজেলার স্বরূপকাঠি পৌরসভাধীন ১নং ওয়ার্ডের ওনিল দাসের ছেলে। মিলটন দীর্ঘদিন যাবত নানা কৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
কে এম লতিফ ইনস্টিটিউশনের দাতা সদস্য নিয়ে দ্বন্দের জের
মঠবাড়িয়ায় আ’লীগ সাধারণ সম্পাদককে প্রাণ নাশের হুমকীর ঘটনায় থানায় জিডি
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় কে এম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরকে প্রাণ নাশের হুমকির ঘটনায় শুক্রবার দুপুরে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। সেলিম মাতুব্বর নিজেই বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় এ জিডিটি করেন। ওই জিডিতে আওয়ামীলীগ সমর্থক ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজিম-উল-হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, অপর সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, যুবলীগ নেতা শাহীন শরীফসহ আরও অজ্ঞাতনামাবিস্তারিত পড়ুন
অমবশ্যার জোযারের প্রভাবে মিরুখালী-ধানীসাফা রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় অমবশ্যার জোয়ারের পানির চাপে গত ২৪ ঘন্টায় সওজের মিরুখালী-ধানীসাফা ৫ কিলোমিটার রাস্তার ৩ স্থান ভেঙ্গে ৫ গ্রামের প্রায় ১০ হাজার লোকের উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী এবং জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, মিরুখালী বাজার সংলগ্ন ডিলার বাড়ির সামনে ও তেতুলবাড়িয়া ব্রীজের নিকট রাস্তা সম্পুর্ণ ভেঙ্গে গেছে এবং ডাক্তার বাড়ির ব্রীজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ৯০ ভাগ ভেঙ্গে নীচ দিয়ে পানি চলাচল করছে। বাকী অংশ টুকু ভেঙ্গে গেলে ব্রীজটি হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে। অটো চালক মোঃবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে বাগেরহাটে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমন্বয় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করাসহ প্রাইভেট ও কোচিং বানিজ্য বন্ধের উপর গুরুত্ব আরোপ করাহয় এই সমাবেশ থেকে। সেই সাথে বিভিন্ন বই কোম্পানীর নিম্নমানের নোট গাইড শিক্ষর্থীদের কিনতে বাধ্যকরা হয় এটা বন্ধের দাবী জানান শিক্ষার্থী ও অবিভাবকেরা। এছাড়া বক্তারা শিক্ষকদের প্রতি আহবান জানান বিদ্যালয়ের ক্লাশ টাইমে নামে, বেনামে, স্বনামে কোচিং বন্ধের আহবান জানান অন্যথায় এই সকল কোচিং সেন্টার ও নোট গাইডের বিরুদ্ধে আইন প্রয়োগ করার হুশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসন।বিস্তারিত পড়ুন
বিধবা চপলা রানীর কান্না থামছে না
বাগেরহাটের চিতলমারীতে একই রাতে ৩টি চিংড়িঘেরে বিষপ্রয়োগ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে একই রাতে ৩টি চিংড়িঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ সময় দুর্বৃত্তরা চিংড়িসহ অন্যন্য মাছ চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চপলা রানী নামে এক বিধবা নারী দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকার চিংড়িচাষিদের মধ্যে বিষ দেওয়ার আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত চিংড়িচাষিদের কাছ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শ্যামপাড়া গ্রামের মৃত মঙ্গল মজুমদারের স্ত্রী চপলা রানীর ২ বিঘার একটি চিংড়ি ঘেরসহ পাশের প্রদীপ বৈরাগীর আড়াই বিঘা ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে পিরোজপুরে শুক্রবার সকালে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় ও দুপুরে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তানজিন আফরিন জিসা। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আফতাবউদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়,বিস্তারিত পড়ুন
