প্রধান সূচি

পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে পিরোজপুরে শুক্রবার সকালে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় ও দুপুরে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তানজিন আফরিন জিসা।

পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আফতাবউদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, এ এস টি একাডেমি, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরে বাংলা পাবলিক লাইব্রেরি এই প্রতিযোগিতায় বিজয়ীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার হিসেবে প্রদান করছে এবং আনুসাংগিক খরচ বহন করছে।

আজকের কুইজ প্রতিযোগিতায় পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ২ শতাধিক ও করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রী বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবনের উপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়ে পুরস্কার গ্রহণ করেন। এসময় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন গৌতম চৌধুরী। উল্লেখ্য পিরোজপুরের জেলা প্রশাসক ও শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ খায়রুল আলম সেখ এর এর অনুপ্রেরণায় শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ কর্মকর্তাবৃন্দ এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ২৬ আগস্ট টাউন ক্লাব মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এই পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial