পাইকগাছায় বিএনপি’র সদস্য সংগ্রহ ফরম বিতরণ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের নিকট দলীয় প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। বুধবার সকালে থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, থানা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান মিলনের নিকট সদস্য ফরম (বই) তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল হোসেন, আমিনুল ইসলাম বাহার, সাইফুল ইসলাম তারিক, তুষার কান্তি মন্ডল, আবু মুছা, ছাত্রনেতা দিপংকর সরদার বাবু ও এসএম নাজমুল হুদা মিন্টু।
Please follow and like us:
« ইন্দুরকানীতে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগে অনিয়মের তদন্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন »
