Wednesday, August 16th, 2017
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম জয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে আজ বুধবার বিকেলে শহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাউন ক্লাব প্রাঙ্গণের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলেল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সুপ্রম কোর্টের আইনজীবী এডভোকেট শ, ম, রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি স্বাচিব নেতা ডাঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা কমিটির উপদেষ্টা এডভোকেট চন্ডীচরণবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে ছাতা বিতরণ
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে বুধবার ২৫ জন প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। উপজেলা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু এ ছাতা বিতরণ করেন। ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের অভিবাবকরা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু বলেন কোন কিছু চাওয়া পাওয়ার জন্য আমি এই উদ্যোগটি নেইনি। মানুষ হিসেবে দায়বোধ থেকে এই কাজটি করা। আমি ছোট উদ্যোগ নিয়েছি, হয়তো কেউ একদিন বড় উদ্যোগ নিবে এই সব শিশুদের জন্য।
মঠবাড়িয়ায় ধর্ষণ শেষে শিশু হত্যা ।। গ্রেফতারকৃত আসামী ৩ দিনের রিমান্ডে
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক কন্যা চতুর্থ শ্রেনীর ছাত্রী ঊর্মিকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতারকৃত আসামী ছগির আকন (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মাজহারুল আমিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে বুধবার সকালে আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ২১ জুলাই শুক্রবার স্থানীয় সাংবাদিক জুলফিকার আমীন সোহেলের কন্যা ঊর্মি আক্তার প্রতিবেশী একবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুবককে পিটিয়ে জখম
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজন হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুত্ব জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাটসালা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহত সুজন হাওলাদার বেমরতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মিরা ও আব্দুল হাই দম্পত্তির ছেলে। হাসপাতালে চিকিৎসাধিন সুজন হাওলাদার ও তার মা মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মিরা জানান, ভাটসালা গ্রামের ভ্যান ষ্ট্যান্ডে একটি চায়ের দোকানে বসে ছিলো সুজন। এসময় একই এলাকার আলামিন শেখ, বাপ্পি শেখ ও ফয়সাল শেখ মুক্তিযোদ্ধাদেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করায়, জাতীয় সংসদকে হেয় করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে আদালত চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক ওজিয়ার রহমান পিকলু, জিপি এমএম মোজাফ্ফর আলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফকির মনসুর আলী, প্রফল্লু কুমার পাল, মিলন কুমার ব্যার্নাজী, শরৎ কুমার মজুমদার, মোঃ এনামুল হোসেন, মোঃ ফয়সাল আরেফিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মাদ্রাসা ছাত্র ইব্রাহীম অপহরণ মামলার পলাতক আসামী ও পরিকল্পনাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদখালী শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে বুধবার সকালে চাঁদখালী বাজারস্থ প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাদ্রাসা কমিটির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, পাইকগাছা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, শিক্ষক অহিদ আহম্মেদ, সাবেক ইউপি সদস্য শওকত আলী গাজী। উল্লেখ্য, গত ৭ আগস্ট মাদ্রাসা ছাত্র ইব্রাহীমকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ ঘটনার দিনই ইব্রাহীমকে উদ্ধার ও অপহরণকারী সাইফুলকে গ্রেফতার করলেও আরেক অপহরণকারী পালিয়ে যায়। মানববন্ধনেবিস্তারিত পড়ুন
পাইকগাছা পৌরসভা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি : শেখ হারুনার রশিদ হিরোকে সভাপতি ও জীবন কিশোর রায়কে সাধারণ সম্পাদক করে পাইকগাছা পৌরসভা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার বাবলু, বাবুল হাসান, আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, সহ-সাধারণ সম্পাদক শেখ মামুন, মনিরুল ইসলাম, দিপংকর কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার খোকন, সহ-সাংগঠনিক শামসুর রহমান টুলু, মোসলেম সরদার, হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আলম গাজী, সহ-প্রচার সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, রেজাউল করিম ও ফারুক আহম্মেদ। বুধবার নবগঠিত কমিটিকে অনুমোদন প্রদান করেন সংগঠনের উপজেলাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দুঃস্থ ও হতদরিদ্র নারীদের সাবলম্বি করার লক্ষে সোনালী মুরগী পালনের উপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী জাইকার সহায়তায় ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ প্রশিক্ষণ এ কর্মসূচির আয়োজন করে। বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিএনপি’র সদস্য সংগ্রহ ফরম বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের নিকট দলীয় প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। বুধবার সকালে থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, থানা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান মিলনের নিকট সদস্য ফরম (বই) তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল হোসেন, আমিনুল ইসলাম বাহার, সাইফুল ইসলাম তারিক, তুষার কান্তি মন্ডল, আবু মুছা, ছাত্রনেতা দিপংকর সরদার বাবু ও এসএম নাজমুল হুদা মিন্টু।
ইন্দুরকানীতে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগে অনিয়মের তদন্ত
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত করা হয়েছে। বুধবার উপজেলার প্রশাসনিক হলরুমে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, নব নিয়োগকৃত দপ্তরী কাম নৈশ প্রহরী, বঞ্চিত প্রার্থীদের উপস্থিতিতে এ তদন্ত করা হয়। জানা গেছে, উপমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চরনী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে নিয়োগ না পাওয়ার কারণে আক্তারুজ্জামান ও আলামিনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্তের জন্য পিরোজপুর পিটিআই সুপারিনটেনডেন্ট মোল্লা ফরিদ উদ্দিন আহম্মেদকে দায়িত্ব দেয়া হয়। অভিযোগকারী সূত্রে জানা যায়, প্রত্যেকটি পদেবিস্তারিত পড়ুন
