পাইকগাছায় অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় মাদ্রাসা ছাত্র ইব্রাহীম অপহরণ মামলার পলাতক আসামী ও পরিকল্পনাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদখালী শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে বুধবার সকালে চাঁদখালী বাজারস্থ প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাদ্রাসা কমিটির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, পাইকগাছা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, শিক্ষক অহিদ আহম্মেদ, সাবেক ইউপি সদস্য শওকত আলী গাজী।
উল্লেখ্য, গত ৭ আগস্ট মাদ্রাসা ছাত্র ইব্রাহীমকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ ঘটনার দিনই ইব্রাহীমকে উদ্ধার ও অপহরণকারী সাইফুলকে গ্রেফতার করলেও আরেক অপহরণকারী পালিয়ে যায়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পলাতক অপহরণকারী ও অপহরণের পরিকল্পনাকারীকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী করেন।
Please follow and like us:
« পাইকগাছা পৌরসভা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশ »
