প্রধান সূচি

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু’র আলোক চিত্র প্রদর্শণী

ভান্ডারিয়া প্রতিনিধি :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলার ভান্ডারিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু’র উপর আলোক চিত্র প্রদর্শণী করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ।
উপজেলা যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাইনুল হোসেন, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial