Monday, August 14th, 2017
জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি
॥ ফসিউল ইসলাম বাচ্চু ॥ “একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এ নিরন্তর সম্পৃক্ততার উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি ও অস্তিত্বকেই অর্থবহ করে তুলে।” এ কথাগুলো বলেছিলেন বাঙ্গালীর অবিসংবর্ধিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে বিনম্র শ্রদ্ধাসহ জাতির জনক বঙ্গবন্ধুর একথা দিয়েই আমার এ লেখা শুরু করছি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ নাম দুটি সমার্থক অথবা একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুর নামের সাথে মিশেবিস্তারিত পড়ুন
শোক দিবসে পিরোজপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি
ষ্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহন করেছে। আলাদা আলাদা ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালনে দুটি গ্রুপ গতকাল সোমবার শহরে মাইকিং করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল এবং তার সেজ ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেকের নেতৃত্বে একটি গ্রুপ, অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং এমপি একেএমএ আউয়ালের মেজ ভাই জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু’র আলোক চিত্র প্রদর্শণী
ভান্ডারিয়া প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলার ভান্ডারিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু’র উপর আলোক চিত্র প্রদর্শণী করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। উপজেলা যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, জেলা পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি
ষ্টাফ রিপোর্টার : “যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আামরা ফিরে পেতাম জাতির পিতা।” আগস্টের এই ১৫ তারিখে মেঘের অন্ধকারে ছেয়ে গিয়েছিল রাজধানী ঢাকার ৩২ নম্বর। জাতির জীবনে এক কলঙ্কিত অধ্যায় শুরু হয়েছিল এই দিনে। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু মরেও অমর। বাঙালির হৃদয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তমবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জন্মাষ্টমী পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় সোমবার বর্ণাঢ্য আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৩ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটি ও শ্রী গুরু সংঘ শাখার যৌথ উদ্যোগে সকাল ১০ টায় স্থানীয় মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গন থেকে ভ্যানে করে সুসজ্জিত রাধা-কৃষ্ণের প্রতিকি, বিভিন্ন প্লাকার্ডসহ বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শ্রী গুরু সংঘ মন্দির হয়ে পুনরায় মদন মোহন জিউ মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, হিন্দু,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
মঠবাড়িয়া প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও জেলা আওলীগের সহ-সভাপতি ডাঃ এম নজরুল ইসলাম। এ সময় প্রায় দুই শতাধিক দুঃস্থ রোগীদের ফি ব্যবস্থাপত্র দেন।
মঠবাড়িয়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা
মঠবাড়িয়া প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঠবাড়িয়ায় সোমবার সকালে কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির ও শ্রীগুরু সংঘ মঠবাড়িয়া শাখার উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় হরি মন্দীর থেকে বের হয়ে শহরের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হরিসভা মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর ওপর ধর্মীয় আলোচনায় অংশ নেন, সমাজসেবক সুভাষ মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, বাংলাদেশ সেবাশ্রমের সভাপতি সুনীল বরণ হালদার, শ্রীগুরু সংঘের সভাপতি অমল চন্দ্র কর্মকার ও ছাত্র-যুব ঐক্যের আহ্বায়ক গোপাল রায় প্রমূখ। আলোচনা সভা শেষে হরিসভা মন্দিরে শ্রী কৃষ্ণের পূজা, ভাগবতবিস্তারিত পড়ুন
শোকের মাসে মঠবাড়িয়ায় বিদ্যুৎ সাওজালের ব্যতিক্রমী শোক পালন
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : জেলার মঠবাড়িয়ায় বিদ্যুৎ সাওজাল নামে এক তরুণ শিক্ষার্থী পুরো আগস্ট মাস জুড়ে ব্যতিক্রমী শোক পালন করছে। জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও এ অবিসংবাদিত নেতার হত্যাকারী সকল ঘাতকদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে পুরো আগস্ট মাস জুড়ে শিক্ষার্থী বিদ্যুৎ সাওজাল শোকের চেতনায় দিবা রাত্রি কালো পোশাক আর খালি পায়ে হেঁটে জনসাধারণকে শোকের চেতনায় উদ্বুদ্ধ করে চলেছেন। মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার বিধান সাওজালের ছেলে বিদ্যুৎ সাওজাল জানান, পুরো আগস্ট মাস জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ঘাতকের ফাঁসির দাবিতে শোক পালন করে আসছি। দিবা রাত্রিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে উপজেলা আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ॥ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং দাওয়াত কার্ড করে সকল নেতাকর্মীকে দাওয়াত দেন। ১৫ আগস্ট শোক র্যালী, আলোচনা সভা ও মিলাদের আয়োজন করেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান দলীয় কর্মকান্ডে দীর্ঘ ৫ মাস ধরে অংশগ্রহণবিস্তারিত পড়ুন
সুন্দরবনে ১০ জেলে অপহরন ।। মুক্তিপন দাবী
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে গত দু দিনের ব্যবধানে ৩টি বনদস্যু বাহিনীর সদস্যরা জেলে বহরে হানা দিয়ে মুক্তি পণের দাবিতে কমপক্ষে ১০ জেলেকে অপহরণ করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহৃত জেলেদের মহাজনদের সূত্র জানা গেছে, গত ১৩ ও ১৪ আগষ্ট ভোর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বল বুনিয়া, বগার খাল, কলামূলা এলাকায় বনদস্যু অহিদ বাহিনী, সুমন বাহীনী ও ভাই ভাই বাহিনীর ২২/২৩ জন সদস্য জেলে বহরে পৃথক পৃথক হানা দেয়। এ সময় তাদের হাতে উপজেলার পশ্চিম, উত্তর ও দক্ষিণ রাজাপুর এলাকার জেলে ইছা বয়াতী (২১), টিপু হাওলাদার (১৯),বিস্তারিত পড়ুন
