প্রধান সূচি

Monday, August 14th, 2017

 

বাগেরহাটে কিশোরী ধর্ষনের অভিযোগে গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে কিশোরী ধর্ষনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় সদর উপজেলার চুলকাঠি ফাঁড়ি পুলিশ তাদের আটক করে। এর আগে রবিবার রাত ১১টায় চুলকাঠি ফাঁড়িতে ধর্ষন মামলা করেন ধর্ষনের শিকার কিশোরীর মা আনজিরা বেগম। আটককৃতরা হলেন, সদর উপজেলার সায়রা গ্রামের আহমদ আলীর ছেলে শওকত শেখ (৩০) এবং একই উপজেলার খানপুর এলাকার চুরামনি আবাসিক প্রকল্পের সোবহান শেখের ছেলে রেজাউল শেখ (২৯)। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা মামলার এজাহারভুক্ত আসামী। মামলা সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট দুপুর ১২টার দিকে আটকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জন্মাষ্টমী পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট শহরের হরিসভা মন্দিরে রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অখিলেশানন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব পালিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকালে সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় জন্মাষ্টমী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রতিবন্ধীর বসতবাড়ীর নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতবাড়ী নির্মাণ কাজে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আদালতের রায়, ডিক্রি ও স্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও প্রতিপক্ষের বাঁধার কারণে নির্মাণাধীন ভবনের কাজ শেষ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শারীরিক প্রতিবন্ধী আরমান গাজী। জানা গেছে, উপজেলার কমলাপুর গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে আরমান গাজী জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। সে শৈববে পিতা-মাতা হারিয়ে এতিম অবস্থায় ৩৫ বছর প্রতিবন্ধী জীবন-যাপন করছেন। পৈত্রিক সূত্রে কমলাপুর মৌজার এস,এ ২২৫ খতিয়ান, সাবেক ৩২১, বর্তমান ডি.পি ২২১ নং দাগে ৭ শতক জমি বর্তমান জরিপে প্রতিবন্ধী আরমানদের দুই ভাইয়েরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাদকসেবী ৩ যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মাদকসেবী ৩ যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর বাজারে অভিযান চালিয়ে মাদকসেবন করার অভিযোগে বাতিখালী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চন্দ্র মন্ডল (২৭), এসএম শহীদুল্লার ছেলে সাফাত ইসলাম হিরো (২৬) ও ভিলেজ পাইকগাছা গ্রামের রজব গাজীর ছেলে ইকরামুল গাজী (২১)কে আটক করে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটককৃতদের সোমবার সকালে ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ উত্তর মিঠাখালী ফরাজি বাড়ির সামনের সড়ক থেকে রবিবার রাতে রাজু ফরাজি (২০) নামের মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রাজু উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম ফরাজির ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক বিপ্লব কুমার মন্ডল বাদি হয়ে একটি মামলা করে আটককৃতকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।


ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচী

ষ্টাফ রিপোর্টার : পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক পিরোজপুর শাখা। এ উপলক্ষে রবিবার পিরোজপুর সদরের ধুপপাশা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ব্যাংকের পিরোজপুর শাখা প্রধান এএইচএম মোস্তফা কামাল ব্যাংকের ক্রমবর্ধমান কল্যানমূলক কার্যক্রমের অগ্রগতিকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলকে হিসাব খোলা এবং বেশী বেশী ডিপোজিট রাখার আহবান জানান। এর আগে ব্যাংকের কল্যাণমূলক কার্যক্রমের বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক। সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ শওকত আলী,বিস্তারিত পড়ুন


কচুয়ায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন গৃহবধূ রূপা বেগম (২৫)। রবিবার রাত সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, পিরোজপুর জেলার চালিতাখালী গ্রামের মানজারুল শিকদার তার স্ত্রীকে বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে মারপিট করতো। রবিবার বিকালে পুনরায় মারপিট করলে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এলাকাবাসি তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ বেলফার হোসেনবিস্তারিত পড়ুন


প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি : কেক কাটা, আলোচনা সভা ও স্মরণিকা ‘উপকূল’ এর মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও সিজেএফবি’র সাধারণ সম্পাদক আজাদ হোসেন, এস ডব্লিউ নিউজ এর নির্বাহী সম্পাদক এডভোকেট শিবু প্রসাদ সরকার,বিস্তারিত পড়ুন


জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার সকালে পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া মন্দির থেকে বের হয়ে শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খালেক, এডভোকেট চন্ডীচরণ পাল, পূজা পরিষদের সভাপতি বিমল মন্ডল, সম্পাদক বাবুল হালদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ডঃ তপন বসু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক সুনীল চক্রবর্তী প্রমুখসহ হিন্দু ধর্মালম্বি বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial