ভান্ডারিয়ায় জন্মাষ্টমী পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়ায় সোমবার বর্ণাঢ্য আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৩ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটি ও শ্রী গুরু সংঘ শাখার যৌথ উদ্যোগে সকাল ১০ টায় স্থানীয় মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গন থেকে ভ্যানে করে সুসজ্জিত রাধা-কৃষ্ণের প্রতিকি, বিভিন্ন প্লাকার্ডসহ বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শ্রী গুরু সংঘ মন্দির হয়ে পুনরায় মদন মোহন জিউ মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, শ্রীগুরু সংঘের সভাপতি হিরালাল কর্মকার, উপজেলা যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, মদন হোমন পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকারসহ কয়েক শত নারী-পুরুষ অংশ নেন।
