প্রধান সূচি

বাগেরহাটে কিশোরী ধর্ষনের অভিযোগে গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে কিশোরী ধর্ষনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় সদর উপজেলার চুলকাঠি ফাঁড়ি পুলিশ তাদের আটক করে। এর আগে রবিবার রাত ১১টায় চুলকাঠি ফাঁড়িতে ধর্ষন মামলা করেন ধর্ষনের শিকার কিশোরীর মা আনজিরা বেগম।

আটককৃতরা হলেন, সদর উপজেলার সায়রা গ্রামের আহমদ আলীর ছেলে শওকত শেখ (৩০) এবং একই উপজেলার খানপুর এলাকার চুরামনি আবাসিক প্রকল্পের সোবহান শেখের ছেলে রেজাউল শেখ (২৯)। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা মামলার এজাহারভুক্ত আসামী।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট দুপুর ১২টার দিকে আটক শওকত ও রেজাউলসহ আরো কয়েকজন ১২ বছরের কিশোরীকে প্রলুব্ধ করে সদর উপজেলার খানপুর বাজারের ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও আশার কার্যালয়ের পেছনের রান্না ঘরে নিয়ে যায়। পরে সেখানে কয়েকজন মিলে কিশোরীকে ধর্ষন করে। ধর্ষনের পরে ধর্ষকরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কিশোরীর মাকে ভয়-ভীতি দিয়ে আসছিল। তাই এত পরে মামলা হয়েছে। ধর্ষনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুলকাঠি পুলিশ ফাড়ির পরিদর্শক অসীত কুমার রায় জানান, গত রাতে মামলা হওয়ার পরে আমরা মামলায় এজাহারভুক্ত আসামীদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছি। আরও কয়েকজন পালাতক আছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তারাও গ্রেফতার হবে।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial