প্রধান সূচি

ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচী

ষ্টাফ রিপোর্টার :

পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক পিরোজপুর শাখা। এ উপলক্ষে রবিবার পিরোজপুর সদরের ধুপপাশা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ব্যাংকের পিরোজপুর শাখা প্রধান এএইচএম মোস্তফা কামাল ব্যাংকের ক্রমবর্ধমান কল্যানমূলক কার্যক্রমের অগ্রগতিকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলকে হিসাব খোলা এবং বেশী বেশী ডিপোজিট রাখার আহবান জানান।

এর আগে ব্যাংকের কল্যাণমূলক কার্যক্রমের বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক।

সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ শওকত আলী, জুনিয়র ইউনিট অফিসার আব্দুস সালাম ও ফিল্ড অফিসার জুহিরুল ইসলাম।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial