প্রধান সূচি

বরিশালের ২১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৭৭ জন

কন্ঠ রিপোর্ট ঃ
আগামী একাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আগের তুলনায় দেড়গুন বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশী বৃদ্ধির কারণ হিসেবে অনেক নির্বাচনী এলাকায় বর্তমান সাংসদের সাথে জেলা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের বিরোধ এবং স্থানীয় রাজনীতিতে অভ্যন্তরীন কোন্দল বলে জানা গেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলছেন, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনের বিপরীতে প্রায় দেড়শ’ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যা আগামী নির্বাচনে ৪শ’র অধিক দাঁড়িয়েছে। তবে, ওই ২১ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীর মূল প্রতিযোগিতায় থাকছেন প্রায় ৮০ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।
আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, বর্তমান সরকার বিরতিহীনভাবে দুই মেয়াদ ক্ষমতায় থাকায় অনেক নেতা স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি আর্থিকভাবেও তারা সাবলম্বি। ফলে, অনেক নেতা পৃথক বলয় তৈরী করতে সক্ষম হয়েছেন।
এদিকে, আগামী নির্বাচনে বিতর্কিত অনেক বর্তমান এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানা গেছে।
বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসনে গত নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে ১৭টি আসনে, জাতীয় পার্টি (এরশাদ) ২টি, জাতীয় পার্টি (জেপি) ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি আসনে।
জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের জয়ের ধারা অব্যহত রাখতে চায়। এজন্য তারা ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ের কাজ করছে। একইসাথে নির্বাচনে লড়াই করে জয়লাভ করতে সেই সব প্রভাবশালী প্রার্থীকে মনোনয়ন দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
বরিশাল বিভাগের ২১ আসনের বিপরীতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৭৭ জনকে প্রাথমিকভাবে চিহিৃত করেছে আওয়ামী লীগ। তারা হলেন-
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) : বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) : বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) : যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিঠু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত যুবলীগ নেতা মোশতাক আহমেদ সেন্টুর ভাই মোস্তাফিজুর রহমান নিলু।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) : স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শাম্মী আহম্মেদ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, মেজর (অবঃ) নাসির উদ্দিন, ও বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তারেক বিন ইসলাম।
বরিশাল-৫ (সদর) : জেবুন্নেছা আফরোজ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, লঞ্চমালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম) ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, সাবেক সংরক্ষিত এমপি পারভীন তালুকদার, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিার মঞ্জুরুল হক মঞ্জু, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম চুন্নু ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া ।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) : রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল হক হারুন (বিএইচ হারুন) এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মুনিরুজ্জামান মনির, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. এম এ হান্নান ফিরোজ।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী) : কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ সাকিব বাদশা
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী) : জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছাহাক আলী খান পান্না, আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় সভাপতি আমিনুর রহমান ছগির। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাবসি চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, মঠবাড়িয়া পৌর মেয়র ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা তাজউদ্দিন আহমেদ, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) : পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার।
পটুয়াখালী-২ (বাউফল) : জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা ও শিল্পপতি এস এম ফিরোজ।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) : আওয়ামীলীগ নেতা আ খ ম জাহাঙ্গির হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহব্বত প্রিন্স, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা নান্টু।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) : সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এমপি, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়ার পৌর মেয়র বিপুল হালদার, আওয়ামী লীগ নেতা কর্নেল (অবঃ) হাবিবুর রহমান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আহমেদ বেপারী।
বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) : বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ সম্ভু এমপি, সাবেক এমপি বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা যুবলীগ সভাপতি এডভোকেট কামরুল আহসান মহারাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক মশিউর রহমান শিহাব, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ শাহ আলম, সাবেক এমপি মরহুম নিজাম উদ্দিন তালুকদারের ছেলে এলমান আহমেদ সুহাদ ও আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ফোরকান।
বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) : বরগুনা জেলা আওয়ামী লীগ সদস্য শওকত হাসানুর রহমান রিমন এমপি, বরগুনা পৌর মেয়র ও সদর আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, প্রয়াত সাবেক সাংসদ গোলাম সবুর টুলুর মেয়ে ও পাথরথাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারজানা সবুর রুমকি, বামনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইতুল ইসলাম লিটু মৃধা, অতিশ দীপঙ্কর বিশ্যবিদ্যালয়ের উপাচার্য আবুল হোসেন সিকদার ও কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার।
ভোলা-১ (সদর) : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, আরেক উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ।
ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) : বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আজম মুকুল এমপি, নাজিউর রহমান মঞ্জুর ছেলে আশিকুর রহমান শান্ত ও ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার।
ভোলা-৩ (তজুমদ্দিন ও লালমোহন) : যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরনবী চৌধুরী শাওন, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন ও তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল।
ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন) ঃ পরিবেশ ও বন উপমন্ত্রী ও চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial