প্রধান সূচি

Sunday, August 13th, 2017

 

বরিশালের ২১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৭৭ জন

কন্ঠ রিপোর্ট ঃ আগামী একাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আগের তুলনায় দেড়গুন বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশী বৃদ্ধির কারণ হিসেবে অনেক নির্বাচনী এলাকায় বর্তমান সাংসদের সাথে জেলা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের বিরোধ এবং স্থানীয় রাজনীতিতে অভ্যন্তরীন কোন্দল বলে জানা গেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনের বিপরীতে প্রায় দেড়শ’ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যা আগামী নির্বাচনে ৪শ’র অধিক দাঁড়িয়েছে। তবে, ওই ২১ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীর মূল প্রতিযোগিতায় থাকছেনবিস্তারিত পড়ুন


জেলা পরিষদ চেয়ারম্যানের ভাঙ্গা ব্রিজ পরিদর্শন

ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ আজ রবিবার সকালে জেলার চরখালী-মঠবাড়িয়া- পাথরঘাটা সড়রের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্সী বাজার সংলগ্ন এলাকায় ভেঙ্গে যাওয়া মাদার্সী বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে জেলা পরিষদ চেয়ারম্যান ব্রিজটি দ্রুত মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করেন। এদিকে, সড়ক ও জনপথ বিভাগের দাবি ব্রিজটির ধারণ ক্ষমতা সর্বাধিক পাঁচ টনের কথা থাকলে ট্রাক দুটিতেবিস্তারিত পড়ুন


জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরূপকাঠীতে নাগরিক শোক র‌্যালি ও সভা

স্বরূপকাঠী প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরূপকাঠি পৌরসভা কর্তৃক নাগরিক শোক র‌্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌর ভবন থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে পৌর মিলনায়তনে মেয়র মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্ত্যব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহীদ হোসেন, কাজী সাখাওয়াৎ হোসেন, মোঃ মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক মোঃ শওকত আকবর, সহকারী অধ্যাপক সঞ্জিব কুমার দাস, কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, রতন কুমার দত্ত, মোঃ জাহীদুল ইসলাম বিপ্লব প্রমুখ।  


বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা তাঁতীলীগ। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাগেরহাট জেলা তাঁতীলীগ। মানববন্ধনে বাগেরহাট জেলা, পৌর, সদর উপজেলা তাঁতী লীগের শত শত নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিনা তালুকদার, জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদ আহমেদ, সহ-সভাপতি বরকত আলী মীর, যুগ্ম সম্পাদক লিটু দাস, তাঁতী লীগ নেতা সজীব শিকদার, মিজান ফকির, পৌর তাঁতীলীগের সভাপতি মিঠু খান, জাহিদ হোসেন,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে আ’লীগের সভাপতির নাম বাদ দিয়ে শোক দিবসের কার্ড

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আমন্ত্রন কার্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম বাদ দিয়ে কার্ড ছাপিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান চরম ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কোন নোটিশ ছাড়াই ১৫ আগষ্টের কর্মসূচীর আমন্ত্রন কার্ডে তার নাম লেখা হয়নি। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় কোন কার্যক্রমে অংশগ্রহণ না করা এবং নেতা-কর্মীদের সাথে যোগাযোগ না থাকার কারণে গত ৮ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের শোক দিবসেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিজ্ঞান ক্লাব সদস্যদের মাসব্যাপী ওরিয়েন্টেশন

ষ্টাফ রিপোর্টার : “স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার  আনন্দময় কর্মকান্ডের কেন্দ্র বিন্দু” এই শ্লোগানকে  সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় বিজ্ঞান ক্লাব সদস্যদের নিয়ে শুরু হয়েছে মাস ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা। শনিবার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজ্ঞানের কোন বিকল্প নাই। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বিজ্ঞান শিখতে হবে। বর্তমান সরকার বিজ্ঞান প্রসারের জন্য বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব দেয়া শুরু করেছেন যা পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ ॥ আটক ৪

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১১ টার দিকে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে উভয় পক্ষের চারজনকে আটক করেছে। উভয় পক্ষের আহতরা হলেন, ইমরান শেখ (২১), সাব্বির শেখ (২২), কোরবার আলী (২৪) ও সোহেল শেখ (২২)। এদের সকলের বাড়ি পূর্ব বাসাবাটি এলাকায়। তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক। তবে এরমধ্যে কারা কোন পক্ষের তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।বিস্তারিত পড়ুন


নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের এস. বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এস.বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুরজ্জামান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয় পিটিএ সভাপতি মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোয়ায়েবুল ইসলাম, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক  মোঃ মশিয়ার রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গুরুদাস পাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক উত্তম কুমার পাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন


দানবীর ফসিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, ফসিয়ার রহমানের স্ত্রী আলহাজ্ব ফাতেমা রহমান, ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদবিস্তারিত পড়ুন


কচুয়ায় ৩টি সরকারি দপ্তরে চোরের হানা

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় ৩টি সরকারি দপ্তরে চোরেরা হানা দিয়েছে। সরকারি ছুটির দিন শনিবার দিবাগত রাতে এ হানা দেয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। দপ্তর গুলোর মধ্যে রয়েছে, কচুয়া উপজেলা ভূমি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সমবায় অফিস। তবে এসব দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অর্থ খোয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র বলেন, সকালে অফিসে এসে রুমের তালা ভাঙ্গা দেখে সন্দেহ হয় চুরির ঘটনা ঘটেছে। পরে অফিসের ভিতরে ঢুকে দেখা যায় আলমারি কেবিনেট ও টেবিলের ড্রয়ারের ভিতরের কাগজপত্র তছনছ। কিন্তুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial