Sunday, August 13th, 2017
টুঙ্গিপাড়ায় যুবঋণ ও ক্ষুদ্রঋণের চেক বিতরণ
টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবঋণ ও ক্ষুদ্রঋণ এর চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর টুঙ্গিপাড়া কার্যালয় কর্তৃক ২৮ জন যুবকের মধ্যে পনের লক্ষ ষাট হাজার টাকা যুব ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করে। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল্লাহ্, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোতাহের হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, সহকারীবিস্তারিত পড়ুন
মংলা-ঘাষিয়াখালী চ্যানেলে ড্রেজারের সাথে কার্গো জাহাজের ধাক্কা || কার্গোর পাইলট, মাষ্টার ও কর্মচারীকে মারধর
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের রনবিজয়পুর এলাকায় ড্রেজারের সাথে একটি কার্গো জাহাজের ধাক্কা লাগায় ওই জাহাজের পাইলট ও মাষ্টারসহ সকল কর্মচারীকে বেদম মারপিট করে আহত করেছে ড্রেজারের ষ্টাফরা। ড্রেজারের ষ্টাফদের হামলা ও মারধরে গুরুতর আহত কার্গোর পাইলট এবং মাষ্টারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই রামপাল থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেন জানান, মংলা বন্দরে থেকে সিমেন্টের কাচামাল ক্লিংকার বোঝাই করে এমভি গালফ-০৭ নামক একটি কার্গো জাহাজ ঢাকার নারায়ণগঞ্জে যাওয়ারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় তেঁতুলতলা স্কুলের মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা লতার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শশাঙ্ক বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য কৃষ্ণ রায়। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন বিশ্বাস, শিক্ষক কিংকর বিশ্বাস, সঞ্জয় হাওলাদার, কুঞ্জুবনি, বিশ্বজিৎ সরদার, ঠাকুর দাশ হাওলাদার, প্রভাস মন্ডল, দিপংকর সরকার, রবীন্দ্রনাথ সরকার, বিপ্লব হালদার, অজিত হালদার, অরুণ বিশ্বাস, দীপ্তি ঢালী, পরিতোষ বিশ্বাস, কবিতা বিশ্বাস, সুপ্রিয়া মন্ডল, আরতী মন্ডল ও অনুমতি বিশ্বাস।
পাইকগাছায় দুই চিংড়ি বিক্রেতাকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ২ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে রবিবার সকালে পৌর সদরের মৎস্য আড়ৎদারী মার্কেটে অভিযান চালিয়ে চিংড়ি অপদ্রব্য পুশ করার অভিযোগে বিক্রেতা গোলাম রসুল বিশ্বাস (২৫) ও সুদীপ (১৮) প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ, এসআই সুকুমার বিশ্বাস ও পেসকার সাকিরুল ইসলাম।
পাঠ্যপুস্তকের পর এবার ছোট শিক্ষার্থীদের প্যাকেটজাত খাবারেও ভারতীয় সিরিয়ালের নাম
স্বরূপকাঠী প্রতিনিধি : পাঠ্য পুস্তকের পর এবার ছোট সোনামনিদের পছন্দের চিপস প্যাকেটজাত করে তাতেও প্রচার হচ্ছে ভারতীয় ষ্টার জলসার একটি সিরিয়ালের নামসহ নায়ক নায়িকার ছবি। বিএসটিআই লোগো সমৃদ্ধ এগ্রো ফুডস এন্ড বেভারেজ লিঃ প্যাকেটে লেখা সম্বলিত কোম্পানি ভারতীয় খোকা বাবু সিরিয়ালের নাম দিয়ে চিপসটি স্বরূপকাঠী উপজেলা সদরে বাজারজাত করছে। ওই টিভি চ্যানেলে প্রচারিত সিরিয়াল ‘খোকা বাবু’ রিং চিপস নাম দিয়ে নামের পাশে সিরিয়ালের প্রধান দু‘চরিত্রে নায়ক নায়িকার ছবি দিয়ে বাচ্চাদের আকৃষ্ট করে যেনতেন কোম্পানির চিপসগুলি বিক্রি করা হচ্ছে। প্যাকেটে লেখা ৬ টাকা মূল্য সম্বলিত এই যেনতেন রিং চিপস খেয়ে বাচ্চারাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জ্বল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হিজলা-নালুয়া সড়কের দফাদার আজিজুল হকের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় আড়–য়াবর্নি চরপাড়া গ্রামের আরফান ফকিরের ছেলে মামুন ফকির (২০)কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অভিযানকালে তার আরেক সহযোগি সবুর শেখ (৩৫) পালিয়ে যায়। এ ঘটনায় চিতলমারী থানায়বিস্তারিত পড়ুন
