প্রধান সূচি

পিরোজপুরে বিজ্ঞান ক্লাব সদস্যদের মাসব্যাপী ওরিয়েন্টেশন

ষ্টাফ রিপোর্টার :

“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার  আনন্দময় কর্মকান্ডের কেন্দ্র বিন্দু” এই শ্লোগানকে  সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় বিজ্ঞান ক্লাব সদস্যদের নিয়ে শুরু হয়েছে মাস ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা।

শনিবার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজ্ঞানের কোন বিকল্প নাই। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বিজ্ঞান শিখতে হবে। বর্তমান সরকার বিজ্ঞান প্রসারের জন্য বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব দেয়া শুরু করেছেন যা পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে।

তিনি বলেন, বিজ্ঞান শেখার উপযুক্ত স্থান হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মাত্র পাঠ্য পুস্তকের মধ্যেই বিজ্ঞানকে সীমাবদ্ধ রাখলে হবে না। হতে-কলমেও বিজ্ঞান শিখতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের মধ্যে অনেক মেধা আছে, এটাকে কাজে লাগাতে হবে। নতুন নতুন প্রজেক্ট তৈরি করতে হবে এবং সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, প্রকল্প সমন্বয়কারী আবু হানিফ খান।

উল্লেখ্য, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial