প্রধান সূচি

নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের এস. বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে এস.বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুরজ্জামান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.বি. নাটইখালী মাধ্যমিক বিদ্যালয় পিটিএ সভাপতি মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোয়ায়েবুল ইসলাম, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক  মোঃ মশিয়ার রহমান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গুরুদাস পাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক উত্তম কুমার পাল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র সাহা, বিবেক কুমার হালদার, মোঃ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক প্রজেশ কুমার হালদার, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার প্রমুখ।

অনুষ্ঠিত মেলায় ৩৪টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর অর্থায়নে আস বাংলাদেশ বাগেরহাট ও কচুয়ায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কাজ করছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial