চিতলমারীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জ্বল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হিজলা-নালুয়া সড়কের দফাদার আজিজুল হকের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় আড়–য়াবর্নি চরপাড়া গ্রামের আরফান ফকিরের ছেলে মামুন ফকির (২০)কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অভিযানকালে তার আরেক সহযোগি সবুর শেখ (৩৫) পালিয়ে যায়। এ ঘটনায় চিতলমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৭(ক) ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামুন ফকিরকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে এবং অপর আসামী সবুর শেখ পালিয়ে যায়। আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
