প্রধান সূচি

মেজর (অবঃ) জিয়া উদ্দিনের স্মরণ সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টর সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়াউদ্দিন আহম্মদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে সংসদ কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, মেজর জিয়া উদ্দিনের ঘনিষ্ট সহচর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এনায়েত হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, শরীফ আলমগীর হোসেন, ফারুকুজ্জামান, এডভোকেট মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, হাবিবুর রহমান শরীফ, শরণখোলার ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন, মুক্তিযোদ্ধা আঃ সালাম মোল্লা, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিয়া মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে অকুতভয় বীর সৈনিক ও সুন্দরবনের মুকুটহীন স¤্রাট প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়া উদ্দিন আহম্মেদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা আরও বলেন, আমরা বাংলাদেশের এক সূর্য সন্তানকে হারিয়েছে, আর মুক্তিযোদ্ধারা তাঁদের একজন অভিভাকভাবককে হারিয়েছে। শেষে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial