Saturday, August 12th, 2017
পিরোজপুরে ৮ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষিত
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে ৮ম শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন পোরগোলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার স্কুল ছাত্রীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, কদমতলা গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণীর ঐ ছাত্রীটি দুপুর দেড় টার দিকে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি গিয়ে পুকুরে গোসল করতে গেলে একই গ্রামের আমজেদ আলী সরদারের ছেলে সাইদুল সরদার (২৫) মেয়েটিকে জোর করে তুলে নিয়ে পাশ্ববর্তী বাগানে নিয়েবিস্তারিত পড়ুন
ঢেউয়ের তান্ডবে লন্ডভন্ড কুয়াকাটা
মশিউর রহমান টিপু, পটুয়াখালী : জলবায়ু পরিবর্তনের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা। বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউ উপচে পড়ছে কুয়াকাটার উপকূলে। ভাঙ্গছে উপকূল রক্ষাকবচ বেড়িবাঁধও। এতে ধ্বংস হচ্ছে সাগর পারের নিরাপত্তা বেষ্টনী। নষ্ট হচ্ছে হাজার হাজার ফসলী জমি। সমুদ্রের সীমানা বৃদ্ধির কারণে কমছে স্থলভাগ। বদলে যাচ্ছে দক্ষিণাঞ্চলের গোটা উপকূলের মানচিত্র। এভাবে চলতে থাকলে উকূলের রক্ষাকবচ সবুজ বেষ্টনী সংরক্ষিত বনাঞ্চল বিলিন হওয়ার আশঙ্কা করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। প্রাকৃতিক বালুময় সমুদ্র সেকত কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। উপকূলীয় এলাকায় লবনাক্ততা মাত্রাতিরিক্ত বাড়ছে। ¯্রােত পরিবর্তনবিস্তারিত পড়ুন
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে ১১ রুটের যান চলাচল বন্ধ
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার গভীর রাতে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ চরখালী- মঠাবাড়িয়া-পাথরঘাটা সড়কের মাদার্সী বেইলি ব্রীজ ভেঙ্গে ১১টি রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে অতিরিক্ত পাথর বোঝাই দুটি ট্রাক চরখালী থেকে পাথরঘাটার দিকে যাওয়ার সময় চরখালী-মঠাবাড়িয়া-পাথরঘাটা সড়কের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্সী বাজার সংলগ্ন মাদার্সী সেতু নামের বেইলি ব্রিজে ট্রাক দুটি একই সাথে ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙ্গে পড়ে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ, মঠবাড়িয়া-পাথরঘাটা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রাম, ঝালকাঠী, ভান্ডারিয়া, কাঠালিয়া, আমুয়াসহ ১১টি রুটের যান চলাচলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশের বাধায় বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রম পন্ড || দলীয় কার্যালয়ে তালা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে তালা দিয়ে কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর আগেই বেলা ১১ টার দিকে পুলিশ জেলা বিএনপি অফিসে তালা দিয়ে অফিস বন্ধ করে দিয়েছে পুলিশ এমন অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তিনি অভিযোগ করে জানান, জেলা বিএনপির অফিসে আজ পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ও বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় জেলা যুবদলের আয়োজনে দোয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকালেই আমিসহ জেলার বেশ কিছু নেতৃবৃন্দ যখন জেলাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী ভূমি অফিসকে ঘুষ ও দালালমুক্ত করলেন এ্যাসিল্যান্ড বশির আহমেদ
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলা ভুমি অফিসকে ঘুষ ও দালালমুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বশির আহমেদ। বিসিএস ৩১তম ব্যাজের এ কর্মকর্তা গত জানুয়ারী মাসে উপজেলায় যোগদানের পর থেকে ঘুষ লেনদেন এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন। তার কঠোর ভুমিকার কারণে অসৎ কর্মচারীরা যেমন আতংকিত, তেমনি চিহ্নিত দালালরা ভূমি অফিস আঙ্গিনায় ঢুকতেও সাহস পাচ্ছে না। কয়েকজন তহসিলদার অফিস খরচসহ উর্ধ্বতনদের পরিদর্শন খরচের বাবদ কিছু পয়সাপাতি রাখার জন্য প্রস্তাব দিলেও সে প্রস্তাব এ্যাসিল্যান্ড বশির দৃঢ়তার সাথে প্রত্যখান করেন। ঘুষের বিরুদ্ধে বশির আহমেদের কঠোর মনোভাবের কারনে দীর্ঘদিন ধরে এখানে কর্মরত তহসিলদারদের ভীত কেপেবিস্তারিত পড়ুন
মেজর (অবঃ) জিয়া উদ্দিনের স্মরণ সভা
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টর সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়াউদ্দিন আহম্মদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে সংসদ কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, মেজর জিয়া উদ্দিনের ঘনিষ্ট সহচর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এনায়েত হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, শরীফ আলমগীর হোসেন,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৭টি ক্লিনিক ও প্যাথলজিতে র্যাবের ভ্রাম্যমান আদালতের ৫২ হাজার টাকা জরিমানা || নোভা ডায়াগনষ্টিক বন্ধ রাখার নির্দেশ
স্বরূপকাঠী প্রতিনিধি : অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে স্বরূপকাঠীর দুইটি ক্লিনিক ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একইসাথে বৈধ টেকনিশিয়ান না থাকার অভিযোগে নোভা ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়ছে। অপরদিকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এ্যাপেক্স ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ মাসুম বিল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বশির আহমেদের নেতৃত্বে বরিশাল র্যাব-৮ ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওবিস্তারিত পড়ুন
খুলনায় সাড়ে ২২ কোটি টাকার কোকেন উদ্ধার ॥ আটক ৬
খুলনা অফিস : খুলনায় সোয়া দুই কেজি কোকেনসহ ৬ জনকে আটক করেছে খুলনা র্যাব-৬। উদ্ধার করা এই কোকেনের আনুমানিক মুল্য ২২ কোটি ৫০ লাখ টাকা। শনিবার দুপুরে সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, সোহেল রানা, এসএম এরশাদ হোসেন, আরিফুর রহমান, ফজলুর রহমান, বিকাশ চন্দ্র মন্ডল ও বিকাশ চন্দ্র বিশ্বাস। র্যাব-৬ অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে নগরীর ময়লাপোতা থেকে প্রথমে জনৈক সোহেল রানাকে ২৩০ গ্রাম কোকেনসহ আটক করা হয়। তারপর নগরীর বিভিন্ন স্থানে এবং খুলনা জেলার চালনায় অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে “শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ” প্রতিপাদ্য বিষয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, এন ইসলাম সাগর ও ইমদাদুল হক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবক নিজাম উদ্দীন, প্রভাষক তারেক আহম্মেদ, জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন
