প্রধান সূচি

Saturday, August 12th, 2017

 

হাতি সুরক্ষায় বনের অবক্ষয় রোধ করা প্রয়োজন

॥ প্রকাশ ঘোষ বিধান ॥ পৃথিবীর স্থলপ্রাণীদের মধ্যে সর্ববৃহৎ প্রাণী হাতি। তবে ক্রমাগত আবসস্থল ধ্বংস, খাদ্যাভাব এবং মানুষের সাথে দ্বন্ধে দিন দিন হাতির সংখ্যা কমছে। প্রকৃতির বড় বন্ধু হাতি হুমকির মুখে। প্রকৃতির এ বন্ধুকে সঙ্কটাপন্ন প্রাণী হিসাবেও চিহ্নিত করা হয়েছে। সারা বিশ্বে এশিয়ার হাতির সংখ্যা ৩৫ থেকে ৪০ হাজার দাবি করা হলেও বাংলাদেশে এ সংখ্যা ২শত এর বেশি হবে না। হাতি বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের হানা ও প্রকৃতিতে খাদ্য সংকটের কারণে হাতির সংখ্যা দিন দিন কমছে। ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস। হাতি সংরক্ষণের জন্য জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর ১২বিস্তারিত পড়ুন


পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও প্রাক-বাছনিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জলী রানী সাহা, সাবিনা ইয়াসমিন, সিদ্ধার্থ সংকর হালদার, সোহরাব হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার, লিয়াকত আলী শিকদার, মহাদেব সাহা প্রমুখ।  


প্রবাসী স্ত্রীর ৩৮ লক্ষ টাকা আত্মসাৎ করে স্বামী লাপ্যাত্তা

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া কলারণ এলাকার এক প্রবাসী স্ত্রীর ৩৮ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে স্বামী দীর্ঘদিন ধরে পালাতক রয়েছেন। জানা য়ায়, বালিাপাড়া এলাকার কলারণ গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ মানিক হাওলাদারের সাথে কুয়েত প্রবাসী বরিশাল জেলার সাগরদী এলাকার ঈসা খান রোডের বজলুর রহমান হাওলাদারের মেয়ে পারভিন আক্তার এর সাথে কুয়েতে থাকা কালীন ২০১২ সালে ১ নভেম্বর কুয়েতি আইনে ১ লক্ষ টাকা দেনমহর ধার্য্য করে বিবাহ হয়। স্ত্রী পারভিন আক্তার ১৫ বছর ধরে কুয়েতে একটি শিক্ষা বোর্ডে চাকুরী করেন। তাদের দীর্ঘদিন ঘর সংসার করা অবস্থায় স্ত্রীরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিবির সভাপতিসহ আটক ৫০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি শামীম আহসানসহ ৫০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে বাগেরহাট সদর থানায় ১২ জন, মোড়েলগঞ্জে ১০, ফকিরহাটে ৫, চিতলমারীতে ২, শরণখোলায় ৫, রামপালে ৪, মোংলায় ৬, কচুয়ায় ২, ও মোল্লাহাটে ৪ জনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে গত পাঁচ দিনে জেলার ৯ উপজেলায় সর্বমোট ২৬৯ জনকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জঙ্গি, চরমপন্থী, মাদক ব্যবসায়ী,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় আউশের আবাদ ভাল হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ ভাল হয়েছে। আউশের আশানারূপ ফলন ভাল পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী। খামার সূত্রে জানাগেছে, চলতি আউশ মৌসুমে খামারে ২৩ একর জমিতে ধানের আবাদ হয়েছে। ২ একর জমিতে বীজতলা তৈরি করা হয়। মে মাসে বীজতলা তৈরি করার পর ২৫ থেকে ৩০ দিন পর থেকে রোপন করার উপযুক্ত হয়। খামারে ব্রি-৫৫, বিআর- ২৬ জাতের ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের আবাদ খুবই ভাল হয়েছে। বর্তমানে আউশের শীষ বের হয়েছে। সেপ্টেম্বর মাসে আউশ ধান কর্তন করা সম্ভব হবে। বোয়ালিয়া বীজবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে দক্ষিণ সোনাখালী গ্রামে অভিযান চালিয়ে ইউসুফ হাওলাদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃত ইউসুফ উপজেলার দক্ষিন সোনাখালী গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনর্চাজ কেএম তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইউসুফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা রয়েছে।


স্বরূপকাঠীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৬৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে আকলম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাতেমা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ বিজয় কৃষ মন্ডল, প্রভাষক নিরঞ্জন কুমার সাহা, অতুল চন্দ্র সিকদার, মোঃ এনামুল হক রতন ও মোঃ খায়রুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষাথীদের সম্মাননা ক্রেষ্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।


দীর্ঘ ৮ বছর পর মংলা বন্দরে ভিড়েছে ভারত থেকে সরকারের আমদানীকৃত চালের প্রথম চালান

কামরুজ্জামান, বাগেরহাট : দূর্যোগ ও আপদকালীন সংকট মোকাবেলায় এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে সরকারের আমদানীকৃত চালের প্রথম চালান বাগেরহাটের মংলা বন্দরে এসে পৌঁছেছে। প্রথম দফায় প্রায় ৪ হাজার ৭শ মেট্রিক টন চাল নিয়ে বিদেশী জাহাজ এমভি ‘ডং আন কুইন’ মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় ভিড়েছে। দীর্ঘ প্রায় আট বছর পর এ বন্দরে ভিড়লো চালবাহী বিদেশী এই জাহাজটি। আমদানীকৃত চালের গুনগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে শুরু হবে খালাস কাজ। প্রাথমিকভাবে আমদানীকৃত চালের গুনগতমান দেখে খাদ্য বিভাগসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের চলমান দূর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সরকারিভাবেবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও তাঁর জীবনীর উপর আজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও তার জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial