প্রধান সূচি

পিরোজপুরে পুলিশের বাধায় বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রম পন্ড || দলীয় কার্যালয়ে তালা

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে তালা দিয়ে কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর আগেই বেলা ১১ টার দিকে পুলিশ জেলা বিএনপি অফিসে তালা দিয়ে অফিস বন্ধ করে দিয়েছে পুলিশ এমন অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

তিনি অভিযোগ করে জানান, জেলা বিএনপির অফিসে আজ পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ও বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় জেলা যুবদলের আয়োজনে দোয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকালেই আমিসহ জেলার বেশ কিছু নেতৃবৃন্দ যখন জেলা বিএনপি অফিসে প্রবেশের জন্য যাই। তখন পুলিশ আমাদের বাধা দিয়ে অফিসের পিয়র দিয়ে অফিসের মূল গেটে তালা দিয়ে দেয়। তার আমাদের জানায় আজ বিএনপি অফিসে কোন প্রকার অনুষ্ঠান কার যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আঃ সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ,  মির্জা জহুরুল হক, ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের কো-কনভেনর এডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদল নেতা তানজীদ হাসানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে পুলিশের এ ধরণের আচারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, বিএনপি অফিসে পুলিশ কোন তালা দেয়নি। সেখানে তাদের (বিএনপি) দেয়া তালাই রয়েছে। তবে দলীয় বিশৃংখলার আশংকায় বিএনপি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বিকেলে খালেদার জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়ার আয়োজনের ঘোষনা দেয়া হলেও আছর বাদ জেলা বিএনপি অফিস বা তার আশেপাশের এলাকায় দলীয় কোন নেতা-কর্মীকে খুঁজে পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial