প্রধান সূচি

পিরোজপুরে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সাথে সনাকের মতবিনিময় সভা

দূর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সাথে সনাক এর মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১ টার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ইউডিএমসি এর দায়িত্ব ও কর্তব্য, কার্যকর ইউডিএমসি, ইউডিএমসি’র সকল কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালন, ইউডিএমসি সকল কার্যক্রমে নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) খাতে টিআইবি-সনাকের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে এর ইতিবাচক পরিবর্তনসমূহ উপস্থাপন, ইউডিএমসি সক্রিয় করণে পদক্ষেপ গ্রহণ, কার্যক্রমে সাধারণ জনগণের (নারী, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মতামত ও অংশগ্রহণ নিশ্চিতকরণ, তথ্য উন্মুক্ত করণে পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে সনাক এর ভূমিকা, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, করণীয়, ভবিষ্যৎ ভাবনা ও দিকনির্দেশনা উপস্থাপন এবং পরিকল্পনা বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া আক্তার হ্যাপী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক এম. এ রব্বানী ফিরোজ।

আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম রানা, সচিব চঞ্চল কুমার সরকার। ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি কার্যকর ও এর সমস্যাসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আবুল কালাম আযাদ, পরিবার ও পরিকল্পনা পরিদর্শক মোঃ অরিফুজ্জামান, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পিরোজপুর এলাকার মনিটরিং অফিসার সানজিদা রহমান এবং জ.সা.প্র অধিদপ্তরের মোঃ আবু সালেহ প্রমুখ।

“বিবেক” প্রকল্পে স্থানীয় সরকার খাতে সনাকের কার্যক্রম ও প্রত্যাশাসমূহ তুলে ধরে মতবিনিময় সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার (সিই) পুলক রঞ্জন পালিত। উক্ত মতবিনিময় সভায় সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে ইয়েস দলনেতা মুনিয়া খানম, সহদলনেতা আমিনুল ইসলাম, সদস্য মোঃ মহিউদ্দীন গাজী, ডালিয়া খানম এবং ইয়েস ফ্রেন্ডস সদস্য শারমিন ইসলাম, মোঃ রবিউল ইসলাম সবুর এবং টিআইবি’র অফিস সহকারী শামসুদ্দোহা হাওলাদার ও পরিচ্ছনা কর্মী মোঃ শহিদুল ইসলাম সজল। (প্রেস বিজ্ঞপ্তি)

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial