Thursday, August 10th, 2017
ভান্ডারিয়ায় শিক্ষকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া উপজেলা রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার বিকেলে জাতীয়করণকৃত শিক্ষকদের উদ্যোগে ১৩১নং উত্তর পেকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ফজলুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গণি, রিসোর্স সেন্টারের ইনস্টেকটর ইব্রাহিম খান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মোঃ মিজানুর রহমান, এমাদুল হক, বিদায়ীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সাথে সনাকের মতবিনিময় সভা
দূর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সাথে সনাক এর মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১ টার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ইউডিএমসি এর দায়িত্ব ও কর্তব্য, কার্যকর ইউডিএমসি, ইউডিএমসি’র সকল কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালন, ইউডিএমসি সকল কার্যক্রমে নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ভূমিকা পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) খাতে টিআইবি-সনাকের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে এর ইতিবাচক পরিবর্তনসমূহ উপস্থাপন, ইউডিএমসি সক্রিয় করণে পদক্ষেপ গ্রহণ, কার্যক্রমে সাধারণ জনগণের (নারী, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মতামত ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মহিলা মাদক বিক্রেতার কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লিমা বেগম (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর জিন্দা পীরের মাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। লিমা বেগম রণবিজয়পুর গ্রামের রমজান তালুকদারের স্ত্রী। বাগেরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিয়াতাল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় সদর উপজেলার রণবিজয়পুর জিন্দা পীরের মাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা লিমা বেগমকে ৩বিস্তারিত পড়ুন
ফসিয়ার রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৪ দিনের শোক কর্মসূচি
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে মৃত্যুবার্ষিকী পালন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে কালো ব্যাচ ধারণ শেষে এক শোক র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ফসিয়ার রহমানের ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, আলহাজ্ব ইসতিয়ার রহমানবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট নিরসন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামছুল হুদাবিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে টুঙ্গিপাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে গোপালপুর বিলের মধ্যে একটি বটগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানা গেছে, গোপালপুর গ্রামের চিত্তরঞ্জনের ছেলে পলাশ (১৯) এর লাশ টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এস.আই রাজু আহম্মেদ জানান, লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
