প্রধান সূচি

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট নিরসন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামছুল হুদা খোকন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, বনানী সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট মোজাফফার হাসান।

গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, মাত্র ৩ জন ডাক্তার দিয়ে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ মানুষের সেবা প্রদান করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বক্তারা অবিলম্বে জনবল বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial