পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযান
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশ হিসেবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে লতার শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।
সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, প্রধান শিক্ষিকা নাজিরা আক্তার, বিকাশ মন্ডল, ইউপি সদস্য কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, প্রদীপ মহলদার, আনন্দ বাছাড়, নির্মল চন্দ্র বৈদ্য, সুবোধ বিশ্বাস, প্রাণ কৃষ্ণ মন্ডল, শিক্ষার্থী ইমন সরকার ও মনিরা আক্তার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।
